Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

দেশে ফের হুড়মুড়িয়ে বাড়ল কোভিড-১৯, ভারতে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৭২ হাজার ৩৩০ জন

দেশে ফের হুড়মুড়িয়ে বাড়ল কোভিড-১৯। ভারতে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৭২ হাজার ৩৩০ জন। সাম্প্রতিক সময়ের মধ্যে যা রেকর্ড। এর মধ্যেই মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৩৯ হাজার ৫৪৪ জন। যা করোনা দাপটে সর্বকালের সর্বোচ্চ বৃহস্পতিবার পর্যন্ত। ছত্তিশগড়ে, কর্নাটকেও একদিনে আক্রান্ত পেরিয়েছে ৪ হাজারের গণ্ডি।

এদিকে, নির্বাচনী বাংলার অবস্থাও করোনায় তথৈবচ। গত ২৪ ঘন্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৮২ জন। যা গত কয়েকমাসে রেকর্ড। সংক্রমণের হারও এক লাফে বেড়ে ৪ শতাংশ ছাড়িয়ে গেল, যা গত ২৬ ডিসেম্বরের পর এই বছরে প্রথম। বাড়ছে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও।

বিধানসভা নির্বাচন চলাকালীন সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বুধবার রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৮২ জন। যা গত ১ জানুয়ারির পর সর্বোচ্চ। রাজ্যে মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ২ জনের। দুজনেই কলকাতা ও উত্তর ২৪ পরগণার বাসিন্দা। ফলে এদিন রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৩২৯ জন।

রাজ্যে করোনা পরীক্ষা বৃদ্ধি পেতেই বেড়েছে বেড়েছে সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে নমুনা পরীক্ষার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৫৩৭ জনের লালারস পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হল রাজ্যে ৯১ লক্ষ ৭২ হাজার ৫৯৯। বুধবারও কলকাতা (৩৮০) এবং উত্তর ২৪ পরগনা (২১২) সংক্রমণের শীর্ষ স্থানে।

সোমবার রাজ্যে সংক্রমণের হার ছিল ৩.৫৩ শতাংশ। মঙ্গলবার সংক্রমণের হার ৩.৫১ শতাংশ। বুধবার নমুনা পরীক্ষা কিছুটা বাড়লেও, সংক্রমণের হার ৪.১৭ শতাংশ হয়েছে। রাজ্যের মধ্যে করোনার হটস্পট হয়ে উঠছে সেই কলকাতা। চিন্তা বাড়ছে মহানগরে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories