Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

নন্দীগ্রামের সোনাচূড়া এবং কালীচরণপুর গ্রামে বোমাবাজি

‌ ভোটের আগে জারি হয়েছিল ১৪৪ ধারা। তবু অশান্তি আটকানো গেল না। জায়গায় জায়গায় বিক্ষিপ্ত অশান্তি। একের পর এক অভিযোগ, পাল্টা অভিযোগও চলছেই। এক দল বলছে, আর এক দল ভোটারদের ভয় দেখাতেই এসব করছে।
নন্দীগ্রামের সোনাচূড়া এবং কালীচরণপুর গ্রামে সবথেকে বেশি বোমাবাজি হয়েছে বলে খবর। বুধবার রাত থেকেই এখানে বোমা পড়ছে। বৃহস্পতিবার সকালেও ওই এলাকায় বোমা পড়েছে। তৃণমূলের আঙুল বিজেপি-র দিকে। তাদের অভিযোগ, সাধারণ মানুষ যাতে ভোট না দেয়, ভয় পেয়ে বাড়ি বসে থাকে, তাই এসব করছে বিজেপি।
এলাকায় স্থানীয়রা এসবে আতঙ্কিত। তাঁরা প্রশ্ন তুলছেন, ১৪৪ ধারা জারি, এত বাহিনী মোতায়েনের পরেও কী করে এসব হচ্ছে। বোমা যেখানে পড়েছে, সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু মানুষের আতঙ্ক কমেনি।
বিজেপি যদিও অভিযোগ মানছে না। তাদের অভিযোগ, হারবে বুঝে এসব করছে তৃণমূল। সেজন্যই বুধবার রাতে নন্দীগ্রামের আমদাবাদ গ্রামে সৌরভ আচার্য নামে এক বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি হয়েছে। সৌরভের দাবি, গভীর রাতে তাঁর বাড়িতে একের পর এক বোমা ছোড়া হয়। বোমার আঘাতে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এখানেই শেষ নয়। অভিযোগ, বোমাবাজির পর বাড়িতে ঢুকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভাঙচুর চালিয়েছে। দুষ্কৃতীদের আটকাতে গেলে তাঁকে ও পরিবারের বাকিদের মারধর করা হয়।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories