Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

সব সেলুন, ধোবি এবং লন্ড্রি দোকানে বিনামূল্যে বিদ্যুৎ দেবে তেলেঙ্গানা সরকার

নিউজ ডেস্ক : নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষার্থে এবার থেকে তেলেঙ্গানার সেলুন ধোবি এবং লন্ড্রি দোকানে এবার থেকে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করবে তেলেঙ্গানা সরকার। এই তিন ধরনের দোকানে সর্বোচ্চ আড়াইশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ প্রতি মাসে বিনামূল্যে পাওয়া যাবে বলে জানানো হয়েছে। ১লা এপ্রিল থেকে তেলেঙ্গানা সরকারের এই নির্দেশ কার্যকরী হবে। ইতিমধ্যেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এই মর্মে একটি নির্দেশ জারি করতে সে রাজ্যের মুখ্য সচিবকে আদেশ দিয়েছেন। রাজাকা এবং নায়ী ব্রাহ্মণ বর্ণের প্রতিনিধিদের আবেদনের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

কে চন্দ্রশেখর রাও জানিয়েছেন, আমাদের বহু দিনের স্বপ্ন ছিল এই তিন ধরনের বর্ণ ভিত্তিক পেশাদার মানুষদেরকে সাহায্য করা। তাই আমরা রাজাকার এবং নয়ী ব্রাহ্মণ উপজাতিদের সাহায্য করার উদ্যোগ নিয়েছি।

 

উল্লেখ্য গত বছর অনুষ্ঠিত বৃহত্তর হায়দ্রাবাদ মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচনে কে চন্দ্রশেখর রাও এর নেতৃত্বাধীন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি বা টিআরএস এই তিন ধরনের দোকানের জন্য বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিল। বর্তমানে বিভিন্ন রাজ্যে বিভিন্ন পেশা এবং বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত লোকেদের জন্য এমন বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার প্রচলন শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারদের কে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে প্রদান করছেন মমতা সরকার। দিল্লিতে ও একই রকম প্রকল্প চলছে আম আদমি পার্টির সরকারের উদ্যোগে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories