Sunday, June 7, 2026
28.6 C
Kolkata

গেরুয়া শিবিরে গিয়েই গুন্ডামী করার হুমকি ফাটা কেস্ট’র

নিউজ ডেস্ক : গেরুয়া শিবিরে প্রবেশ করেছেন কিছুদিন আগে। এরই মধ্যে তার দলের অনেক সভাপতির মতো গুন্ডামী করার ভাষা রপ্ত করে নিয়েছেন ফাটা কেষ্ট। রবিবাসরীয় ব্রিগেড মঞ্চে দাঁড়িয়ে ‘এক ছোবলেই ছবি’র পর আবারও বিতর্কিত মন্তব্য মহাগুরু মিঠুন চক্রবর্তীর। এবার পূর্ব বর্ধমানের রায়নায় বিজেপির সভায় দাঁড়িয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন মিঠুন।

 

ঠিক কোন প্রসঙ্গে বলেছেন! জনসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ‘দুয়ারে রেশন’ প্রকল্পকে বিঁধতেই এমন বেফাঁস মন্তব্য করেছেন তিনি। তৃণমূলের প্রতিশ্রুতি অনুযায়ী, আবার সরকারে এলে প্রতি মাসের এক তারিখে বাড়ি বাড়ি রেশন পৌঁছে যাবে সকলের। মিঠুনের দাবি, পয়লা তারিখে ৬ কোটি লোককে রেশন পৌঁছতে আরও ৬ কোটি লোককে প্রয়োজন। এভাবে কোটি টাকা দলে আসবে বলেই এই প্রকল্প চালু করতে চাইছে তৃণমূল। বর্ধমানের মানুষদের মহাগুরু পরামর্শ দেন, এই প্রকল্প প্রত্যাখ্যান করার। এও জানান, লাইনে দাঁড়িয়ে সকলে যেন রেশন তোলেন। যদি এক গ্রামও কম থাকে, তৎক্ষণাৎ ‘ফাটাকেষ্ট’কে যেন ফোন করেন তাঁরা। একটা ফোনেই তিনি হাজির হবেন।

 

এর পরেই এই নিজের ছেলেকে গ্রেফতারের হাত থেকে বাঁচতে রাজনীতিতে যাওয়ার অভিযোগে বিদ্ধ ফাটা কেষ্ট বলেন, তৃণমূল রাজনীতির নামে ব্যবসা করছে। রাজনীতি ব্যবসা করার জায়গা নয়। রাজনীতি মানে সেবা। সাধারণ মানুষ যাতে সরকারের ভিক্ষা না নেয় সেই পরামর্শ দিয়েই তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন, ‘সবকটার পাখনা কাটব…সব ভাল বিজনেস জুড়ে বসেছ না!’ সেখানেই শেষ নয়, বিজেপির একাধিক প্রতিশ্রুতি আরও একবার স্মরণ করিয়ে তিনি আশ্বাস দেন বিজেপি ক্ষমতায় এলে, কথা দিয়ে কথা রাখবে তারা।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories