Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

তুম এক মারোগে হাম চার মারেঙ্গে,দিলীপের পর রুচির পরিচয় দিল সায়ন্তন, নিরব কমিশন

বাকি দফার ভোটের আগেই রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিচ্ছেন সায়ন্তন দিলীপের মতো উগ্র গেরুয়া শিবিরের রাজনৈতিক নেতারা। ধূপগুড়িতে বিজেপি প্রার্থীর প্রচারে গিয়ে সায়ন্তন বসু বলেন, ‘‌খেলতে গিয়ে বাড়াবাড়ি করলে শীতলকুচি খেলা খেলে দেব। সকাল বেলা আমাদের আনন্দ বর্মনকে মেরে দিল। তার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আমাদের, শীতলকুচিতে ৪ ঘণ্টার মধ্যেই ৪ টে কে রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে। এক মারোগে তো চার মারেঙ্গে, শীতলকুচিতেও তাই করা হয়েছে।’‌ এ প্রসঙ্গে তৃণমূল নেতা তাপস রায়ের দাবি, সায়ন্তন বসু যা বলেছেন সেটা স্বৈরাচারী বক্তব্য। অবিলম্বে সায়ন্তন বসুর বিরুদ্ধে ব্যবস্থা নিক কমিশন। সায়ন্তন বসুর মন্তব্য থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী আত্মরক্ষার্থে গুলি চালায়নি। আর মানুষের মৃত্যু নিয়ে শীতলকুচি খেলা বলা হচ্ছে। নিম্নরুচির পরিচয় দিচ্ছেন সায়ন্তন বসু। মানুষ ভোটে হারিয়ে বিজেপিকে এর যোগ্য জবাব দেবে।’‌

প্রসঙ্গত, শীতলকুচি কাণ্ডে তৃণমূল কর্মীদের হত্যা নিয়ে গতকাল থেকেই চলছে রাজনৈতিক তরজা। বরানগরে বিজেপির তারকা প্রার্থী পার্নো মিত্রর সমর্থনে নির্বাচনী জনসভায় রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, ‘‌শীতলকুচিতে এত দুষ্টু ছেলে এল কোথা থেকে?‌ ওইসব দুষ্টু ছেলেরা আর বাংলায় থাকতে পারবে না বাংলায়। বেশি বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে। দুষ্টু ছেলেরা হয়তো ভেবেছিল কেন্দ্রীয় বাহিনী বন্দুকটা দেখানোর জন্য এনেছে, তাঁদের বলছি আধা সেনারা শুধু বন্দুকটা দেখাতে আসেনি। দুষ্টু ছেলেরা সেদিন আইন হাতে নিতে এসেছিল তাই বাধ্য হয়ে যোগ্য জবাব দেওয়া হয়েছে।’‌ কোচবিহারের শীতলকুচি কাণ্ড নিয়ে তৃণমূল–বিজেপি তরজা আরও বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories