Wednesday, October 21, 2026
25 C
Kolkata

নিজামুদ্দিন মসজিদে আবার শুরু হবে নামায,মোদি সরকারের তীব্র বিরোধিতা সত্ত্বেও রায় দিল দিল্লী হাইকোর্ট

নিউজ ডেস্ক : মোদি সরকারের প্রবল বিরোধিতা সত্ত্বেও দিল্লি নিজামউদ্দিন আউলিয়া মসজিদে নামাজের অনুমতি দিল দিল্লি হাইকোর্ট। হাইকোর্টের তরফ থেকে রায়ে বলা হয়েছে, দিল্লি নিজামউদ্দিন আউলিয়া মসজিদে এককালীন ৫০ জন মুসল্লি জামাতে নামাজ পড়তে পারবে তবে সে ক্ষেত্রে সামাজিক দূরত্ব বিধি এবং অন্যান্য করোনা বিধি যথাযথ পালন করতে হবে।

মসজিদের গ্রাউন্ড ফ্লোরে কোন জমায়েত করা যাবে না। নামাজের জামাত অনুষ্ঠিত হবে মসজিদটির প্রথম তলায়। রায়ে জানিয়েছেন দিল্লি হাইকোর্টের বিচারক মুক্তা গুপ্ত। যদিও মসজিদটি বন্ধ রাখতে হাইকোর্টে আবেদন করা হয়েছিল। বিচারপতি কেন্দ্রকে জিজ্ঞাসা করেন, কোন যুক্তিতে এই নির্দিষ্ট একটি ধর্মীয় স্থান বন্ধ রাখা হচ্ছে যখন দিল্লি তথা দেশের প্রায় সব ধর্মীয় স্থাপনা মুক্ত রয়েছে? কেন্দ্রের তরফ থেকে যথাযথ জবাব না পেয়ে মসজিদটি খুলে দেওয়ার আদেশ দেন বিচারপতি। এর আগে কেন্দ্র সরকার জানিয়েছিল দিল্লির নিজামুদ্দিন আউলিয়া মসজিদ খোলা হবে এই শর্তে যে সেখানে মাত্র ২০ জন মুসল্লির নামাজ আদায় করতে পারবে তাও মোদি সরকারের দ্বারা তৈরি করা একটি ২০০ জন মুসল্লির তালিকা থেকে। কিন্তু কেন্দ্র সরকারের এই নির্দেশিকা বাতিল করে দেয় দিল্লি হাইকোর্ট। হাইকোর্ট জানায়, ধর্মীয় স্থাপনা গুলি কোন নির্দিষ্ট সংখ্যক এবং পূর্ব নির্ধারিত লোকেদের জন্য খোলা রাখা যায় না, এগুলি সর্বসাধারণের জন্য। যে কেউ তাতে প্রবেশ করতে পারে। তবে হাইকোর্টের এই রায়ের পরে ও দিল্লির ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি একটি নির্দেশিকা জারি করে দিল্লির নিজামুদ্দিন আউলিয়া মারকাজ মসজিদ বন্ধ করতে বলে। তারপরেই গতকালের রায় দিল হাইকোর্ট। তবে করোনা ভাইরাস এর এই দ্রুত সংক্রমনের মাঝে যদি দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি যদি কোনো নির্দেশিকায় সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ জারি করে সে ক্ষেত্রে বন্ধ করতে হবে নিজামুদ্দিন আউলিয়া মসজিদ ও।

উল্লেখ্য গত বছর করোনা ভাইরাস সংক্রমনের প্রাথমিক ঢেউ ঠেকাতে দেশব্যাপী বলবৎ করা লকডাউনের প্রথম দেখেই দেশের গেরুয়া মিডিয়ার অপপ্রচারের কারণে গত বছরের ৩১ শে মার্চ তারিখে বন্ধ করতে হয় দিল্লির নিজামুদ্দিন আউলিয়া মসজিদ। তারপর থেকে আজ পর্যন্ত বন্ধ রয়েছে মসজিদ এবং তার সংলগ্ণ মাদ্রাসা এবং হোস্টেল। হাইকোর্টের রায়ের ফলে মসজিদটি আংশিকভাবে খোলা হলেও বন্ধ থাকছে মাদ্রাসা এবং হোস্টেল।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories