Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

গুগলকে বড়ো অঙ্কের জরিমানা করল তুরস্ক

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী টেক জায়ান্ট গুলোর খারাপ সময় অব্যাহত। কখনো মার্কিন কংগ্রেসের সিদ্ধান্তে ধাক্কা খায় ফেসবুক, গুগল তো কখনো টুইটারের বিরুদ্ধে ক্ষেপে ওঠে ভারতের মোদী সরকার। এবার আবার বিপাকে গুগল। মার্কিন টেক জায়ান্ট গুগলকে বড় অংকের জরিমানা করেছে তুরস্ক। সার্চ ইঞ্জিন পরিষেবায় ক্ষমতার অপব্যবহারের দায়ে বুধবার প্রতিষ্ঠানটিকে ৩৬.৬ মিলিয়ন ডলার জরিমানা করে দেশটির কমপিটিশন বোর্ড।

টার্কিশ কমপিটিশন বোর্ড জানিয়েছে, গ্রাহকদের অর্থের বিনিময়ে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে গুগল বাড়তি সুবিধা দেয়ার ফলে অসম প্রতিযোগিতার মুখে পড়ছে প্রতিদ্বন্দী প্রতিষ্ঠানগুলো। সার্চ ইঞ্জিন পরিষেবায় এমন অসমতা তৈরির দায়ে গুগলকে এ জরিমানা করা হয়েছে।

জরিমানার পাশাপাশি গুগলকে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোকে বিপাকে না ফেলার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে প্রতিষ্ঠানটিকে এটি নিশ্চিত করতে হবে। এ ছাড়া পাঁচ বছর ধরে কর্তৃপক্ষের কাছে বার্ষিক প্রতিবেদন জমা দিতে হবে।

এক বিবৃতিতে তুর্কি কর্তৃপক্ষের সিদ্ধান্ত মূল্যায়নের অনুরোধ জানিয়েছে গুগল। বিষয়টি নিয়ে গঠনমূলক প্রক্রিয়ায় আঙ্কারার সঙ্গে কাজ করার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories