Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

করোনার থাবায় হাওড়া শাখায় বাতিল কয়েকটি লোকাল ট্রেন,রেলমন্ত্রকের সাধারন মানুষের প্রতি বার্তা

শিয়ালদহের পর এবার হাওড়া (Howrah)। করোনা ভাইরাসের (Coronavirus) ধাক্কায় এবার হাওড়ার বিভিন্ন শাখায় বাতিল হল মোট ২৮ টি ট্রেন। দ্রুতই কার্যকর হতে চলেছে এই সিদ্ধান্ত। এর আগে প্রায় ৫০ জন চালক, গার্ডের শরীরে ভাইরাস হানা দেওয়ায় সোমবার শিয়ালদহ শাখায় ২৯ টি ট্রেন বাতিল করার কথা ঘোষণা করেছিল রেল। এবার হাওড়া শাখাতেও একই পরিস্থিতি। দৈনিক ট্রেন কমে যাওয়ার ফলে নিত্যযাত্রীরা চিন্তায় পড়লেন। তবে মহামারীর সংকটে রেলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তাঁরা।

বাংলায় প্রতিদিন শিয়ালদহ, হাওড়ার একাধিক শাখায় বহু যাত্রী যাতায়াত করেন। লোকাল, প্যাসেঞ্জার ট্রেনের সংখ্যা অজস্র। তা সত্ত্বেও যাত্রীদের ভিড়ের চাপ এত বেশি হয় যে ট্রেনের সংখ্যা বৃদ্ধির দাবি ওঠে প্রায়শয়ই। তবে বঙ্গে দ্বিতীয়বার কোভিড-১৯ (COVID-19) সংক্রমণ থাবা বসানোয় সেই ভিড়ে অবিলম্বে লাগাম টানা দরকার বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাই স্টেশন চত্বরে মাস্ক ব্যবহার, নিয়মিত স্যানিটাইজেশন, নিয়মভঙ্গে মোটা অঙ্কের জরিমানার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই অবস্থায় ট্রেনের সংখ্যা কমানো আদৌ কতটা সুফল দেবে, তা নিয়ে চিন্তা থাকছেই। অনেকের আশঙ্কা, ট্রেন কমায় একই ট্রেনে ভিড় আরও বাড়বে।

এদিকে, পরপর দু’দিন শিয়ালদহ ও হাওড়া শাখায় বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল হওয়ায় যাত্রীমহলে আতঙ্ক ছড়িয়েছে। প্যাসেঞ্জার ট্রেন বন্ধ হয়ে যাবে, এমন গুজবও শোনা যাচ্ছে ইতিউতি। তবে রেলমন্ত্রক (Ministry of Railways) এ নিয়ে টুইটবার্তায় যাত্রীদের আশ্বস্ত করেছে। টুইটে জানানো হয়েছে, মহামারী পরিস্থিতিতে অযথা গুজব ছড়াবেন না, গুজবে কানও দেবেন না। প্যাসেঞ্জার ট্রেন কিংবা কোনও দূরপাল্লার ট্রেন বন্ধ হচ্ছে না। পরিষেবা স্বাভাবিকই থাকছে। তবে কনফার্ম টিকিট থাকলে তবেই ট্রেনে ওঠার কথা বলা হয়েছে। অর্থাত্‍ ওয়েটিংয়ে যাঁরা রয়েছেন, তাঁরা অযথা ঝুঁকি নিয়ে যাতে ট্রেনে সফর না করেন, সেই পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রীদের উদ্দেশে রেলমন্ত্রকের আরও বার্তা, স্টেশন চত্বরে শারীরিক দূরত্ব মেনে চলুন।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories