Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

হাইকোর্টে ভিন রাজ্যে নারদ মামলা সরানোর শুনানি আগামীকাল

নারদ মামলা কি অন্য রাজ্যে স্থানান্তরিত হবে? তা নিয়ে সোমবারও সিদ্ধান্ত হল না। মামলার পরবর্তী শুনানি মঙ্গলবার সকাল সাড়ে ১১টা। আদালত সূত্রে খবর, বৃহত্তর বেঞ্চে এই মামলার শুনানি নিয়ে আপত্তি জানায় রাজ্য। এ নিয়ে দু’পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ হয় বলে খবর। শুনানির পর পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ কোনও রায় দেয়নি।

বাংলায় নারদ মামলার শুনানি চালানোর মতো পরিস্থিতি নেই। তাই এই মামলার শুনানি অন্য রাজ্যে স্থানান্তর করার আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। পরে এই মামলার স্থানান্তরিত হয় বৃহত্তর বেঞ্চে। সোমবার সকাল ১১টায় এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সিবিআইয়ের তরফে আইনজীবী তথা সলিসিটার জেনারেল তুষার মেহতা ব্যস্ত থাকায় শুনানির সময় পিছিয়ে দেওয়া হয়। বেলা দুটোয় নারদ মামলার শুনানি শুরু হয়।

শুনানি শুরু হতেই কলকাতা হাই কোর্টের বৃহত্তর বেঞ্চে এই মামলা যাতে না শোনা হয় তার আবেদন জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। তাঁর দাবি, ‘বৃহত্তর বেঞ্চ এই মামলা শুনতে পারে না।’ শুরুতেই তিনটি বিষয়ে উত্থাপন করেন তিনি। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, ‘গত ১৭ মে অর্থাত্‍ প্রথম যখন এই মামলায় স্থগিতাদেশ দেওয়া হয়, তখন সবপক্ষের কথা শোনা হয়নি। সকলের কথা না শুনেই রায় দেওয়া হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘ফৌজদারি বিধির ৪০৭ নম্বর ধারায় সিবিআই আবেদন করেছে এই মামলা অন্যত্র স্থানান্তর করার। কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার এই মূল আবেদন এই আদালত গ্রহণ করতে পারে না। মামলা স্থানান্তরের নির্দেশও এই আদালত দিতে পারে না।’ এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা তৈরি হয়।

এই পরিস্থিতিতে বৃহত্তর বেঞ্চ সকলকে আশ্বস্ত করে জানায়, মামলাটি যখন এসেই পড়েছে তখন সবপক্ষের মতামত আমরা শুনব। তবু নিজের মতামতে অনড় থাকেন কিশোর দত্ত। তাঁর কথায়, ‘এই মামলার শুনানির এক্তিয়ার বৃহত্তর বেঞ্চের নেই।’ তখন বৃহত্তর বেঞ্চের বিচারপতি সৌমেন সেন বলেন, এই মামলা নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল সিবিআই। তখন প্রশ্ন না করে এতদিন পর এই মামলার শুনানির এক্তিয়ার হাই কোর্টের বেঞ্চের আছে কি না তা নিয়ে এখন প্রশ্ন তুলছেন কেন?’

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories