Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

তৃণমূলের বিরুদ্ধে হাইকোর্টে নালিশ ভোটের পর বিষ হারানো ‘গোখরো’ মিঠুনের

নিউজ ডেস্ক :‌ ভোট পরবর্তী হিংসায় মদত দেওয়ার অভিযোগে উত্তর কলকাতা যুব তৃণমূলের সদস্যরা কয়েক মাস আগেই গেরুয়া গোখরো মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। তবে ভোটের আগে বিষাক্ত ছোবলের হুমকি দেওয়া এই বিজেপি নেতা ভোটে লজ্জাজনক হারের পর একেবারে নির্বিষ অবস্হায় ছিলেন। কিন্তু নিজের বিরুদ্ধে মামলা হওয়ার পরে এফআইআরের পাল্টা এবার হাইকোর্টের দারস্থ হলেন মিঠুন চক্রবর্তী। অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী হাইকোর্টে পাল্টা মামলা করলেন।

 

মিঠুন চক্রবর্তীর দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই আমার বিরুদ্ধে এই ধরণের মিথ্যা অভিযোগ আনা হয়েছে। অভিযোগের কোনও সত্যতা নেই। উত্তর কলকাতা যুব তৃণমূলের সদস্যরা মিথ্যা অভিযোগ করেছে।

প্রসঙ্গত, ভোটের আগে সারা রাজ্য চষে বেড়িয়েছেন নিজের ছেলেকে বাঁচাতে বিজেপিতে যোগ দান করার অভিযোগে বিদ্ধ মিঠুন। কিন্তু ভোটের ফলাফলে দেখা যায় তথাকথিত মিঠুন ম্যাজিক কাজ করেনি ভোটবাক্সে। আর ভোটের ফলাফল প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু হয়ে যায় রাজনৈতিক হিংসা। আর এই হিংসা ছড়ানোর জন্য নাকি মিঠুন চক্রবর্তী দায়ী। এই মর্মে মানিকতলা থানায় মিঠুন চক্রবর্তীর নামে এফআইআর দায়ের করে উত্তর কলকাতা যুব তৃণমূলের সদস্যরা।

 

 

তৃণমূল যুব নেতাদের বক্তব্য ছিল, ভোট প্রচারে গিয়ে বারবার মিঠুন চক্রবর্তী বলেছিলেন ‘‌মারব এখানে লাশ পড়বে শ্মশানে’‌, ‘‌আমি জাত গোখরো, এক ছোবলেই ছবি’‌। এই সমস্ত মন্তব্য করার ফলেই বিজেপি কর্মীরা মারমুখী হয়ে তেড়ে যান তৃণমূলের দিকে। যা থেকে বাংলায় তৈরি হচ্ছে অশান্তি। এই সমস্ত উস্কানি থেকেই হিংসা ছড়িয়ে পড়ছে। তাই মিঠুন চক্রবর্তী এবং দিলীপ ঘোষের নামে এফআইআর দায়ের করা হয়েছিল। উল্লেখ্য, শুধু মিঠুন নয় তৃণমূল এবং মুসলিমদের বিরুদ্ধে অকথ্য এবং আক্রমণাত্বক ভাষায় হুমকি দিয়েছিলেন বিজেপির বহু নেতারা। তাদের কাউকেই এখন তেমন একটা দেখা যায়না রাজনৈতিক ময়দানে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories