Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

তৃতীয় দফায় দৈনিক সংক্রমণ ৫ লাখ পার হতে পারে, এই দফার দূত ডেল্টা প্লাস স্ট্রেন ইতিমধ্যেই ধরা পড়েছে ভারতে

নিউজ ডেস্ক : এখনও পর্যন্ত ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কিন্তু এরই মধ্যে বিশেষজ্ঞদের তরফ থেকে তৃতীয় ঢেউ এর আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। অক্টোবরের মধ্যেই ভারতে শুরু হতে পারে এই তৃতীয় দফার সংক্রমণ। এই দফায় শিশুসহ কম বয়সীদের প্রভাবিত হওয়ার সম্ভাবনা বেশি। এই তৃতীয় ঢেউ এর জন্য মূলত দায়ী করা হচ্ছে করোনা ভাইরাসের ডেল্টা প্লাস স্ট্রেনকে। শঙ্কার কথা হচ্ছে এই স্ট্রেন ইতিমধ্যেই ভারতে ধরা পড়েছে। এতে মৃত্যুও হচ্ছে অনেকের। এর মধ্যে আইআইটি কানপুরের গবেষণার তথ্য রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। গবেষকরা দাবি করছেন, করোনার তৃতীয় তরঙ্গে ভারতে দৈনিক সংক্রমণ ৫ লক্ষ ছুঁতে পারে!

 

‘সাসেপটিবল-ইনফেকটেড-রিকভার্ড’ মডেলে যে গবেষণাটি তাঁরা করেছেন, তাতে তৃতীয় তরঙ্গ সম্পর্কিত তিনটি আশঙ্কার কথা জানানো হয়েছে। যথা, অক্টোবরে তৃতীয় তরঙ্গের সর্বোচ্চ প্রভাব থাকবে। দ্বিতীয় তরঙ্গের তুলনায় ভয়াবহতা খানিকটা কম হলেও ভারতে দৈনিক সংক্রমণ ৩.২ লক্ষ পর্যন্ত হতে পারে। করোনার নতুন প্রজাতি খুব দ্রুত মানুষের মধ্যে সংক্রমণ ছড়াবে। দেশে দৈনিক সংক্রমণ হতে পারে ৫ লক্ষে। সর্বাধিক ২ লক্ষের ঘরে থাকবে দৈনিক সংক্রমণ। ভয়াবহতা দ্বিতীয় তরঙ্গের তুলনায় কম। দ্বিতীয় দফার তুলনায় তৃতীয় দফার প্রভাব কম পড়লেও প্রথম দফার তুলনায় বেশি প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা।

 

 

গবেষকরা একসঙ্গে জানিয়েছেন, ‘টিকাকরণের উপর অবশ্যই নির্ভর করছে সংক্রমণের হার। ধরে নেওয়া হচ্ছে, দ্রুত টিকাকরণ সম্পন্ন হলে তৃতীয় তরঙ্গ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কিন্তু টিকাকরণের হার কতটা হলে তৃতীয় তরঙ্গে সংক্রমণ কেমন জায়গায় থাকবে, সেসব নিয়ে গবেষণা চালানো হচ্ছে।’

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories