Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

ভুয়ো ভ্যাকসিনেশন নিয়ে প্রেস মিট ফিরহাদের

ভুয়ো ভ্যাকসিনেশন উদ্বিগ্ন জনগনের জন্য আজ গুরুত্বপূর্ণ প্রেস মিট করলেন ফিরহাদ হাকিম। উক্ত প্রেস মিট থেকে পুরসভার মেয়র জানান,ওই ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প থেকে ভ্যাকসিন গ্রহণকারী সকল ব্যাক্তিদের হেল্থ রিপোর্ট খতিয়ে দেখার জন্য কর্পোরেশন ও মেডিক্যাল কলেজের ডাক্তারদের একটি টিম গঠন করা হয়েছে।এর সাথে সাথে তিনি মানুষকে এও বার্তা দেন যে একটা ভুল হয়েছে তার মানে গোটা ভ্যাকসিনেশন প্রসেসটা খারাপ নয়, পাশাপাশি ভ্যাকসিন নিয়ে মানুষকে সুস্থ থাকারও আবেদন জানিয়েছেন তিনি। এ দিন হাতজোড় করে মানুষের কাছে ফিরহাদ হাকিমকে আবেদন করতে শোনা গেল যে কর্পোরেশন রেজিস্টার সেন্টার এবং হসপিটাল ছাড়া আশেপাশের কোনো গজিয়ে ওঠা ক্যাম্প থেকে কেউ যেন ভ্যাকসিন না নেন। ভুয়ো ভ্যাকসিনেশন প্রসঙ্গে বিজেপির সিবিআই তদন্তের দাবী নিয়ে প্রশ্ন করা হলে ফিরহাদ বলেন,বিজেপি রাজনীতি করছে,তাঁরা মানুষের জন্য কাজ করছেন।আমফান,যশ বা করোনার সময় বিজেপির মুখ দেখা যায়নি বলেই দাবী ফিরহাদের।এই প্রেস মিটে উঠে আসে ফিরহাদ হাকিম সহ দেবাঞ্জন নামাঙ্কিত মূর্তি ভাঙ্গার প্রসঙ্গও।এ বিষয়ে তিনি কার্যত কিছু জানেন না বলেই উড়িয়ে দিয়েছেন বিষয়টি।সবশেষে ভুয়ো ভ্যাকসিন সেন্টার থেকে ভ্যাকসিনগ্রহণকারিদের মনের জোর রাখতে আবেদন জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories