Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

এবার তৃণমূলের ক্যুইক রেসপন্স টিম, নেতৃত্বে সায়নী ঘোষ

এবার পথে নামল তৃণমূলের বিশেষ যুববাহিনী ক্যুইক রেসপন্স টিম। করোনা হোক বা বন্যা, এক কথায় মানুষের প্রয়োজন অনুযায়ী সব ধরনের সাহায্য পৌঁছে দিতে জেলায় জেলায় তৈরি হচ্ছে এই টিম। গোটা বিষয়টার দেখভাল করছেন সদাতত্‍পর যুবনেত্রী সায়নী ঘোষ।

বর্ষায় হুগলির বেশ কিছু অঞ্চলে বিপুল ক্ষতি হওয়ার সম্ভবনা থাকে। সেই কথা মাথায় রেখে সেখানকার তৃণমূল যুব কংগ্রেস কুইক রেসপন্স টিম তৈরি করেছে, প্রতিটি এলাকা। ঠিক সে রকম ভাবেই এবার উত্তর ২৪ পরগণাতেও জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী এবং সক্রিয় যুব কংগ্রেসের কর্মীদের উদ্যোগে ব্লক স্তরে তৈরি হয়েছে কুইক রেসপন্স টিম।

প্রশাসনিক ভাবে চিহ্নিত এই জেলার ৮৩ টি কন্টেইনমেন্ট জোনে যাঁরা বসবাস করছেন তাঁদের যে কোনও প্রয়োজনে সাহায্য করার জন্য এই টিমের স্বেচ্ছাসেবকরা পৌঁছে যাবেন। অন্যান্য জেলা স্তরেও স্থানীয় প্রয়োজনীয়তা অনুযায়ী তৃণমূল যুব কংগ্রেসের কুইক রেসপন্স টিম তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে।

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নির্দেশ অনুযায়ী বর্তমানে তৃণমূল যুব কংগ্রেস এই করোনা ও ইয়াস সাইক্লোন পরবর্তী সময়ে বিশেষ ভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা জেলার প্রয়োজনীয়তা অনুযায়ী বিভিন্ন কর্মসূচি নিচ্ছে। কুইক রেসপন্স টিম বা কিউআরটি সেই কাজেরই প্রধান সৈনিক।

সায়নী ঘোষ এই প্রসঙ্গে বললেন, “আমরা চাই ব্লকে ব্লকে ছড়িয়ে এই উদ্যোগ ছড়িয়ে দিতে। রঙ দেখে কাজ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই পরিস্থিতিতে মানুষের সাহায্য দরকার। তাঁদের পাশে নিঃস্বার্থ ভাবে থাকতে হবে। সেই কাজই করছে কিউআরটি।”

একই সুর দেবরাজ চক্রবর্তীর গলায়,” দেবরাজ বললেন, রাজনীতি করলেই তো শুধু হবে না। মানুষের দরকারে মানুষের পাশে থাকতে হবে।বাংলা জুড়ে সেই কাজটাই করে দেখাবে।”

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories