Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

মালদায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু ২ যুবকের

মালদা : স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হল ২ যুবকের। আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয় গ্রামীণ হাসাপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। ঘটনাটি ঘটেছে, মালদা জেলার অন্তর্গত রতুয়া-‌২ ব্লকের শ্রীপুর-‌১ গ্রাম পঞ্চায়েতের মাগুরা এলাকায়। ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে।

মৃতদের পরিবার সূত্রে খবর, শুক্রবার ওই ৩ জন মাগুড়ার স্ল্যুইস গেটের জলে স্নান করতে আসেন। গেটটি ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এলাকায়। স্নান করতে গিয়েই তলিয়ে যায় ৩ জন। ২ জনের মৃত্যু হলেও একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়।

জানা গিয়েছে, মৃত ২ যুবকের নাম বিবেক রৌশান(‌২২)‌ ও আসিফ হোসেন(‌২২)‌। রৌশনের বাড়ি পুখুরিয়া থানার পীরগঞ্জের অচিনটোলা হাট এলাকায়। তিনি ইঞ্জিয়ারিং নিয়ে পড়াশোনা করছিলেন। আসিফের বাড়ি সংশ্লিষ্ট থানার কুতুবগঞ্জ এলাকায়। অন্যদিকে চিকিৎসারত যুবকের নাম আনোয়ার হোসেন(‌২৫)‌।

জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে তাঁদের বড়ি। একসঙ্গে মাগুরা স্ল্যুইস গেটে স্নান করতে আসে শুক্রবার দুপুরের দিকে। তাঁদের সঙ্গে আরও অনেকেই সেখানে হইহুল্লোড় করে স্নান করছিলেন। স্নান করার সময় জলের তোড়ে ওই ৩ জনই তলিয়ে যান। সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে নেমে পড়েন স্থানীয়রা। আনোয়ারকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে সামসি গ্রামীণ হাসপাতালে ভর্তির করার ব্যবস্থা করা হয়। তিনি সুস্থ হয়ে উঠছেন। অন্যদিকে বিকেলের দিকে প্রথমে বিবেককে উদ্ধার করা হয়। পরে আসিফকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রোশনারা খাতুন বলেন, ‘‌কিছুদিন ধরে ওখানে যুবকদের দাপাদাপি বেড়েছে। ঝুঁকি নিয়ে চলছে স্নান। স্নান করার ছবি তোলা হচ্ছে। অবিলম্বে সেখানে স্নান করা বন্ধ করতে হবে। পুলিশ প্রশাসনের সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’‌ চাঁচল মহকুমার মহকুমাশাসক সঞ্জয় পাল বলেন, ‘‌ওখানে পুরোপুরি স্নান নিষিদ্ধ করা হল। এরপর ওখানে কাউকে স্নান করতে নামতে দেওয়া হবে না। নজরদারি চালানো হবে।’‌

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories