Wednesday, October 21, 2026
25 C
Kolkata

ঈদের দিনে পরীক্ষার ফর্ম জমা দেওয়ার নোটিশ জারি রাজ্যসরকারের কলেজের

পশ্চিমবঙ্গ সরকারের তরফে ২০২১ সালে যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে তাতে এবছর ঈদুজ্জোহা (বকরিদ) পালনের জন্য ২১ জুলাই, ২০২১ ছুটি ঘোষণা করেছে। রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তির ফলে রাজ্যের সব সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা। কিন্তু এই ঈদুল আযহা বা বকরিদের দিনে কলকাতার একটি সরকার পোষিত কলেজ স্নাতক স্তরের পরীক্ষার ফর্ম জমা দেওয়ার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে। জানা গেছে, উত্তর কলকাতার উল্টোডাঙা এলাকার ৩৩/৬/১ বিপ্লবী বারিন ঘোষ সরণি, কলকাতা-৭০০০৬৭ ঠিকানায় অবস্থিত স্যর গুরুদাস মহাবিদ্যালয় এক বিজ্ঞপ্তি জারি করেছে গত ৭ জুলাই।

ইউজিসি স্বীকৃত ও কলেজ বিশ্ববিদ্যালয়ে মান নির্ধারক সংস্থা ‘ন্যাক’-এ বি ক্যাটেগরিভুক্ত রাজ্য সরকার পোষিত স্যর গুরুদাস মহাবিদ্যালয় ওই কলেজে বিএ, বিএসসি, বিকম-এর পাশ কোর্স অনার্সের দ্বিতীয় ও তৃতীয় সেমেস্টারের পরীক্ষার ফর্ম জমা দেওয়ার জন্য কলেজের প্রিন্সিপালের স্বাক্ষরিত ৭ জুলাই যে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করেছে, তাতে ফর্ম জমা দেওয়া দিন নির্ধারণ করা হয়েছে ২১ জুলাই, ২০২১। স্যর গুরুদাস মহাবিদ্যালয়ে বিজ্ঞপ্তি অনুযায়ী এই দিনে রাখা হয়েছে বিএ পাস কোর্সের বাংলা বিষয়ের দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা ফর্ম জমা দেওয়া। ছাত্র ও ছাত্রী উভয় পড়ুয়াদেরকে এই দিনে অনলাইনে ফর্ম ফিলআপ করে তা কলেজের অফিসে দেওয়ার কথা বলা হয়েছে। ফলে, এই নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

সরকারের ছুটির নোটিশ অমান্য করার অভিযোগ উঠেছে রাজ্য সরকার পোষিত একটি কলেজের বিরুদ্ধে। ঈদের দিন ফর্ম জমা নেওয়ার নোটিশের বিরুদ্ধে ইতিমধ্যে ছাত্র মহল থেকে প্রতিবাদ উঠছে। পরীক্ষার ফর্ম জমা নেওয়ার তারিখ অবিলম্বে পরিবর্তনের দাবি জানানো হয়েছে। যদিও রাজ্য সরকারের ছুটির নোটিশ অমান্য করার ব্যাপারে ওই কলেজের অধ্যক্ষের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories