Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

দেশে বাড়ল করোনায় মৃতের সংখ্যা

নয়া দিল্লি : উদ্বেগ বাড়িয়ে দেশে ফের ১০০ পেরিয়ে গেল মৃতের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২০৬ জনের। তবে এই একদিনে কমেছে সংক্রমণের হার। আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৭৬৬ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, করোনায় মৃত্যু হয়েছিল ৯১১ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৪৩ হাজার ৩৯৩। শনিবারের পরিসংখ্যানের পর দেশে মোট সংক্রমিতের সংখ্যা হয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৯৫ হাজার ৭১৬ জন। গতকাল তা ছিল ৩ কোটি ৭ লক্ষ ৫২ হাজার ৯৫০।

এদিকে নতুন করে ১ হাজার ২০৬ জনের মৃত্যুর জেরে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৭ হাজার ১৪৫। গতকাল অবধি তা ছিল ৪ লক্ষ ৫ হাজার ৯৩৯ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে ৪ লক্ষ ৫৫ হাজার ৩৩ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৪ লক্ষ ৫৮ হাজার ৭২৭।

 

তৃতীয় ঢেউয়ে আসছে বলে আশঙ্কা করা হচ্ছে। এক্ষেত্রে শিশুদের আক্রান্ত হওয়ার বেশি সম্ভাবনা আছে বলে জানিয়েছে। তবে এ নিয়ে দ্বিমতও রয়েছে। তবে কি হবে তা সময় বলবে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories