Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

দুইয়ের বেশি সন্তান হলে মিলবে না চাকরি, পাবেন না সরকারি প্রকল্পের সুবিধা, ভোটের আগে নয়া চাল যোগীর

নিউজ ডেস্ক : বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বিজেপি নিজেদের চিরপরিচিত হিন্দুত্ববাদী নীতি বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে। এত দিন ক্ষমতায় থেকে দুইয়ের বেশি সন্তানের বিরুদ্ধে কোনো নীতি না চালু করলেও এবার এই নীতি চালু করতে উদ্যোগ নিচ্ছেন যোগী। কিছুদিন আগে একই নিয়ম চালু করার কথা ঘোষণা করেছেন আরেক কট্টর হিন্দুত্ববাদী নেতা এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা। তবে এখনই এই নিয়ম চালু করতে যাচ্ছে না যোগী সরকার। প্রথমে বিলের খসরা তৈরি করে তার ওপর জনমত সংগ্রহ করা হবে বলে জানানো হয়েছে যোগী সরকারের পক্ষ থেকে।

নতুন আইন চালু হলে দুই বা তার কম সন্তান থাকলে তবেই মিলবে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা। এমনকী দুইয়ের বেশি সন্তান থাকলে বন্ধ হয়ে যাবে সরকারি চাকরির সুযোগও! দারিদ্রসীমার নিচে বাস করা কোনও দম্পতির যদি একটিই সন্তান থাকে এবং তারা বন্ধ্যাত্বকরণের অপারেশন করিয়ে নেয় তাহলে সেই পরিবারের স্ত্রীকে এককালীন ৮০ হাজার টাকা দেওয়া হবে যদি তাঁর পুত্রসন্তান থাকে। আর কন্যাসন্তান থাকলে তিনি পাবেন ১ লক্ষ টাকা। এই ধরনের নানা পরিকল্পনার কথা উল্লেখ করা হবে বিলটিতে।

আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে এই বিষয়ে পদক্ষেপ করতে চাইছে যোগী সরকার। এক বিবৃতিতে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) জানিয়েছেন, ‘‘অশিক্ষা আর দারিদ্র জনবিস্ফোরণের প্রধান ফ্যাক্টর। কোনও কোনও সম্প্রদায়ের মধ্যে এবিষয়ে সচেতনতা কম। আর তাই সম্প্রদায়ভিত্তিক সচেতনতা গড়ে তোলা একান্তই প্রয়োজন।দুইয়ের বেশি সন্তান হলে মিলবে না চাকরি, ভোটের আগে এবার নয়া চাল যোগীর।” যোগীর রাজ্যের শুধু মাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষের প্রজনন হার বেশি নয়। কিন্তু যোগী সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করে ভোটের ফায়দা তুলতেই ইচ্ছা করে এই বিল নিয়ে লাফালাফি করে একটা সম্প্রদায়কে আক্রমণ করছেন বলে মত বিরোধীদের। উল্লেখ্য, রাজ্যটিতে সামগ্রিক প্রজনন হার ২.৭ যা ২.১ হওয়া উচিত বলে মনে করেন যোগী রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories