Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

ব্যারাকপুরে তৃণমূলের কার্যালয়ে বোমাবাজি, চাঞ্চল্য এলাকায়

দিনে দিনে তৃণমূলের দলীয় কার্যালয়ে বিভিন্ন ভাবে হামলার বেশ অনেক খবর প্রকাশ্যে আসছে। কয়েক দিন আগেই কামারহাটি ও টিটাগড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে গুলি ও বোমা ছোঁড়ার ঘটনায় উত্তপ্ত হয়েছিল এলাকা। আবারও সেই বোমাবাজির ঘটনা ঘটলো ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলের দলীয় কার্যালয়ে।

জানা গিয়েছে ব্যারাকপুরে তৃণমূল পার্টি অফিস লক্ষ্য করে পরপর তিনটি বোমা ছোড়া হয়েছে। এই ঘটনার পিছনে দুষ্কৃতীদের হাত রয়েছে বলেই করা হয়েছে অভিযোগ। শনিবার রাত দশটা নাগাদ বিবি বাগান অঞ্চলে তৃণমূলের দলীয় কার্যালয়ে দলীয় কর্মীদের সঙ্গে বসে ছিলেন ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার জয়ন্ত দাস। ঠিক সেই সময়ে দুটি বাইকে করে জনা ছয়েক দুষ্কৃতী এসে আচমকাই বোমা ছোড়া শুরু করে। তবে কারা এই কাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি।

 

বোমার আঘাতে কেউ আঘত হয়নি। তবে আকস্মিক এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে অঞ্চলজুড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় খড়দহ থানার বিশাল পুলিশবাহিনী। কে বা কারা এই হামলা করেছে তা খুঁজে বের করতে খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। তৃণমূল কর্মী দীপঙ্কর দাসের অভিযোগ পৌরপিতাকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা এখনও স্পষ্ট করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য কামারহাটি ও টিটাগড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলার পিছনে বিজেপির হাত রয়েছে বলেই অভিযোগ করা হয়েছিল। টিটাগড়ে বোমাবাজির ঘটনায় আহত হয়েছিলেন সেখানের এক বৃদ্ধা। তবে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলের দলীয় কার্যালয়ে বমাবাজির ঘটনার সেইভাবে কিছু এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories