Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

আগামী ৩০ জুলাই পর্যন্ত কোভিড বিধিনিষেধ জারি থাকছে রাজ্যে

করোনা পরিস্থিতিতে রাজ্যে ফের বাড়ল বিধিনিষেধের সময়সীমা। আগামী ৩০ জুলাই পর্যন্ত কোভিড বিধিনিষেধ জারি থাকছে রাজ্যে। বুধবার নবান্নে তরফে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে। এই সময়ে মেট্রো রেল চালু করা হলেও আপাতত বন্ধই থাকছে লোকাল ট্রেন।

নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৬ জুলাই থেকে সময়সীমা উঠছে দোকানপাট খোলার ক্ষেত্রে। ফলে এবার থেকে স্বাভাবিক সময়েই দোকান বাজার চালু থাকবে। যদিও কোভিড বিধি মেনে মুখে মাস্ক পড়ে বাইরে বেরোনোর আবেদন করা হয়েছে সাধারণ মানুষকে। অন্যদিকে সাধারণ মানুষের জন্য ১৬ জুলাই থেকেই চালু করা হবে মেট্রো রেল পরিষেবা। সেক্ষেত্রে সপ্তাহে ৫ দিন, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত চলবে মেট্রো।

বন্ধ থাকবে শনিবার ও রবিবার। তবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে আপাতত চলবে মেট্রো।

মেট্রো রেল চালু করার সিদ্ধান্ত নিলেও এখনই অবশ্য চালু করা হচ্ছে না লোকাল ট্রেন। আপাতত ৩০ জুলাই পর্যন্ত বন্ধ থাকছে লোকাল ট্রেন পরিষেবা। তবে বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যাংক খোলার সময়সীমা স্বাভাবিক না করলেও খানিক বাড়ানো হয়েছে। এবার থেকে সকাল ১০টা থেকে বিকেল ৩টে পর্যন্ত খোলা থাকবে ব্যাংক। অন্যদিকে, জিম খোলা থাকবে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত। আবার বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত। সেলুন, স্পা, পার্লার খোলা থাকবে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সুইমিং পুল খোলা রাখার সময় সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত। আগের মতোই রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কার্ফু জারি থাকছে।

পূর্বঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যে ১৫ জুলাই পর্যন্ত বিধি নিষেধ জারি ছিল। তবে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই নবান্নে একটি বৈঠক হয়। ওই বৈঠকেই যাবতীয় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যা দেখে বোঝা যাচ্ছে ধাপে ধাপে বিভিন্ন পরিষেবায় ছাড় দিতে চাইছে রাজ্য। তবে সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের চাহিদা ছিল লোকাল ট্রেন চালুর। তবে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা থেকেই আপাতত লোকাল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories