Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

Student Credit Card-এ ১২ হাজার আবেদন ভিন রাজ্য থেকে

Student Credit Card-এ ১২ হাজার আবেদন ভিন রাজ্য থেকে। গত ৩০ শে জুন সরকারিভাবে নবান্ন থেকেই শুভ সূচনা হয় নয়া প্রকল্পের। এই প্রকল্পে ছাত্র ছাত্রীরা দশম শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত যে কোন সময়ে ১০ লক্ষ টাকা ঋণ নিতে পারবে। ৪০ বছর বয়স পর্যন্ত এই লোণ নিতে পারবেন শিক্ষার্থীরা। বিদেশে পড়াশোনার ক্ষেত্রেও নেওয়া যাবে এই লোণ। সরকার নিজে হবে গ্যারেন্টার। মাত্র ৪ শতাংশ সুদে এই ঋণ পাবেন শিক্ষার্থীরা।

এই প্রকল্পে লোন নিলে পড়াশোনা শেষ করার পর এক বছর সময় দেওয়া হবে চাকরি পাওয়ার।

চাকরি পাওয়ার পর ১৫ বছর ধরে ধীরে ধীরে এই লোণ শোধ করতে পারবেন তাঁরা। এই প্রকল্প রাজ্যের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন ও ভাল প্রতিষ্ঠানে পড়ার স্বপ্ন বাস্তবায়িত করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু এবার Student Credit Card-এ ১২ হাজার আবেদন ভিন রাজ্য থেকে এল!

১২ হাজার আবেদনের মধ্যে শুধু কর্ণাটক থেকে এসেছে ৭৫০০-র বেশি আবেদন। এছাড়া ওড়িশা থেকে ৯০০, তেলেঙ্গানা থেকে ৩০০, অন্ধ্রপ্রদেশ থেকে ৬০০, মহারাষ্ট্র থেকে ৩৫০, উত্তরপ্রদেশ থেকে ৩৩০, দিল্লি থেকে ২০০ এবং তামিলনাড়ু থেকে ২৮০ জন পড়ুয়া আবেদন করেছেন লোনের জন্যে। সূত্রের খবর আবেদনপত্র খতিয়ে দেখে লোন মঞ্জুর করা হবে পড়ুয়াদের।

Student Credit Card-এ ১২ হাজার আবেদন ভিন রাজ্য থেকে এসেছে ঠিকই তবে সমস্যা হল, শর্ত অনুযায়ী তাঁকে অন্তত দশ বছর পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তাই কিভাবে এই পড়ুয়াদের ঋণ মঞ্জুর করা যাবে তা খতিয়ে দেখা হচ্ছে।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories