Saturday, September 5, 2026
28 C
Kolkata

বৃদ্ধ দম্পতির মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য মেদিনীপুরে

পূর্ব মেদিনীপুর:-পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে সাতসকালে বৃদ্ধ দম্পতির মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে মহিষাদল থানার অন্তর্গত চকগাজীপুর এলাকায়। জানা গেছে ওই বৃদ্ধ দম্পতির নাম নন্দলাল ঘোড়ই, বয়স আনুমানিক ৮০ বছর, ও রেবতী রাণী ঘোড়ই, বয়স আনুমানিক ৭৮ বছর। সোমবার সকালে নিজের বাড়ির মধ্যে থেকেই মৃতদেহ উদ্ধার হয় দুজনের। প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে বিষ খেয়ে দুজনে আত্মহত্যা করেছে। স্থানীয় সূত্রের খবর, ওই বৃদ্ধ-বৃদ্ধার পুত্রদের সঙ্গে বেশ কয়েকদিন ধরে গন্ডগোল চলছিল। এরপরে এই আত্মহত্যা বিশেষ তাত্‍পর্যপূর্ণ। ইতিমধ্যে স্থানীয় মহিষাদল থানার খবর দেওয়া হলে ওই এলাকায় পৌঁছিয়েছে মহিষাদল থানার পুলিশ। তারপর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পাশাপাশি তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে।তারপর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পাশাপাশি তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories