Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

আবারও ধ্বস হিমাচলে

ফের ভয়াবহ ধসের সাক্ষী থাকতে হল হিমাচল প্রদেশকে। এবার চলন্ত বাসের ওপর ভেঙে পড়ল একের পর এক পাথর। ধাক্কায় বাস থেকে ছিটকে যান চালক, খাদের কিনারায় ঝুলতে থাকে বাস, আটকে বহু বাসযাত্রী। ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের কিন্নরে। জানা গিয়েছে, ওই বাসটি রামপুর থেকে নিছারে যাচ্ছিল, সেই সময়ই পাহাড়ের ধসের মাঝে বাসটি আটকে পড়ে। পাথরের ধাক্কায় বাস থেকে চালক ছিটকে বেরিয়ে যান। গুরুতর আহত তিনি এবং তার সঙ্গী। এই ঘটনায় ৪০ জনের বেশি আটকে পড়েছেন বাসে বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। সূত্রের খবর, বাস ক্ষতিগ্রস্থ হয়েছে তো বটেই, পাথরের তলায় আরও কয়েকটি গাড়ি চাপা পড়ে রয়েছে।

সেই প্রেক্ষিতেই অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশ সুপার এই ধস নামার বিষয়টি স্বীকার করে জানিয়েছেন যে, সেনাবাহিনী, আইটিবিপি, পুলিশ ও হোমগার্ডরা ঘটনাস্থানে পৌঁছেছে এবং তারা উদ্ধারকাজ চালাচ্ছে। তবে হতাহতের কোনও খবর মেলেনি এখনও বলে জানা গিয়েছে। হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানিয়েছেন যে, দ্রুত গতিতে উদ্ধারকাজ চলছে এবং আরও তথ্য অল্প সময়ের মধ্যেই পাওয়া যাবে। উল্লেখ্য, কিছুদিন আগেই ব্যাপক ধস নামার ঘটনা ঘটেছিল এই হিমাচলেই। সেই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories