Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

আবার দাম বাড়ল ভর্তুকিহীন গ্যাসের, ২৫ টাকা করে বাড়তি গুণতে হবে নতুন সিলিন্ডারে

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২৫ টাকা করে বাড়ল। এই দাম বৃদ্ধির ফলে কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৮৮৬ টাকা। করোনা অতিমারীর সময় ফের রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে মাথায় হাত মধ্যবিত্তের।

গত কয়েক মাস ধরে পেট্রোপণ্যের লাগাতার দাম বৃদ্ধিতে ঘুম ছুটেছে মধ্যবিত্তের। পেট্রোলের দাম লিটার প্রতি একশো টাকা ছাড়িয়েছে। পেট্রোলের ঘাড়ে নিঃশ্বাস ফেলে ছুটছে ডিজেলও। দেশের একাধিক রাজ্যে ডিজেলের দামও লিটারে ১০০ ছোঁয়া সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। পেট্রোপণ্যের লাগাতার দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে বাজারদরে। করোনাকালে বাজারে গিয়ে পকেটে টান সাধারণ মানুষের। প্রায় সব জিনিসের দাম বেড়ে গিয়েছে। পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় দাম বাড়ছে নিত্য-প্রয়োজনীয় সামগ্রীর।

করোনাকালে একটি বড় অংশের মানুষের রোজগারের সংস্থান অনিশ্চিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতেই বাজারদর আকাশছোঁয়া। সঙ্গে ফের যোগ হল রান্নার গ্যাসের দাম-বৃদ্ধি। ভর্তুকিহীন গ্যাসের সিলিন্ডারের দাম এক ধাক্কায় ২৫ টাকা বেড়ে যাওয়ায় এবার বড়সড় বিপাকে মধ্যবিত্ত।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories