Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

বাংলার নারী সমাজকে ভিখারী বললেন দিলীপ, FIR দায়ের করা হল থানায়

 

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের লাইনে দাঁড়ানো মহিলাদের ভিখারির সঙ্গে তুলনা করায় এবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের হল হাওড়া গোলাবাড়ি থানায়। সূত্রের খবর, টুসু হাজরা নামে স্থানীয় এক মহিলা বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে মানহানির মামলাও দায়ের করতে চান তিনি।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা নতুন প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, ‘মাত্র ৫০০ টাকার জন্য সাধারণ মানুষকে ভিখারির মতো লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে’। এই মন্তব্যের পরই রাজ্যজুড়ে নিন্দার ঝড় উঠেছিল। মহিলাদের অপমান করেছেন দিলীপ ঘোষ, এই দাবিতে সোচ্চার হয়েছিলেন তৃণমূলের মহিলা শাখা সহ শীর্ষ নেতৃত্ব। এবার সরাসরি বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে এফআইআর করলেন হাওড়ার টুসু হাজরা।

 

তারই প্রতিবাদে সালকিয়ার সীতানাথ বোস লেনের বাসিন্দা টুসু হাজরা। ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের আবেদন জমা দেওয়া মহিলাদের ভিখারি বলায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তিনি বলেন, “আমি লাইনে দাঁড়িয়ে এই প্রকল্পের জন্য আবেদন করেছি। এই জনমুখী প্রকল্পে লাখ লাখ মহিলা আবেদন করছন। কোন অধিকারে দিলীপ ঘোষ তাঁদের ভিখারি বলতে পারেন। দিলীপ ঘোষের এই মন্তব্যের প্রতিবাদে তাঁর বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করব। তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।” যদিও এ প্রসঙ্গে গেরুয়া শিবিরের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

১৬ অগাস্ট থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প, যা চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আর এই ক্যাম্পগুলি থেকেই পাওয়া যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্র। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারেন। তবে তা শর্তসাপেক্ষ। প্রকল্পের সুবিধা হিসেবে তপশিলি জাতি-উপজাতির মহিলাদের মাসে ১০০০ টাকা এবং জেনারেল তালিকাভুক্ত মহিলাদের মাসে ৫০০ টাকা প্রতি মাসে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেবে সরকার।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories