Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

প্রাণের ঝুকি নিয়ে বেসরকারি বাস চালকদের রেষারেষি, আতঙ্কে বাস যাত্রীরা

পানাগড় বাজারে নিত্যদিন চলছে যাত্রীবাহী বেসরকারি বাসের রেষারেষি। পানাগড় বাজার সহ জাতীয় সড়কেও চলছে জীবনের ঝুঁকি নিয়ে বাস চলাচল।
কয়েকটি বাসের কর্মীদের অভিযোগ তারা সঠিক সময়ে পানাগড় বাজারে বাস স্ট্যান্ডে আসলেও বেশ কিছু বাস তারা নিজেদের সময়ের আগেই বাস স্ট্যান্ডে ঢুকে পড়ছে। এবং অন্য বাসের সময়ে তাদের যাত্রী বাস স্ট্যান্ড থেকে উঠিয়ে নিয়ে জাতীয় সড়কে রেষারেষি করছে। এর ফলে যে কোনো সময়ে বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে।
পানাগড় বাজারের বাস স্ট্যান্ডের বাসের টাইম কিপার সুব্রত চক্রবর্তী জানিয়েছেন যে সমস্ত বাস নিয়ম মেনে চলছে না তাদের তারা বারবার বারণ করলেও কোনো কথাই তারা শুনছে না। উলটে রেষারেষি করছে কিছু বাস। এই বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয় নি।
পানাগড় বাজারের বাসিন্দারা ও বাসের নিত্য যাত্রীরা জানান যেখানে প্রশাসন সড়ক দুর্ঘটনা আটকাতে বার বার মোটর ভ্যান ও টোটো জাতীয় সড়কে উঠলে সেগুলি আটক করছে, কিন্তু যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়লে বহু মানুষের প্রাণ যেতে পারে তাই এই বিষয়টা প্রশাসনের দেখা উচিৎ।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories