Thursday, July 23, 2026
27.1 C
Kolkata

মালদা থেকে ৪ লক্ষ টাকার চোরাই মোবাইল পাচার কান্ডে গ্রেপ্তার ১

গোলাম হাবিব, এনবিটিভি, মালদা: বাংলাদেশে পাচার হওয়ার আগেই চোরাই মোবাইল সহ এক যুবককে গ্রেফতার করল মালদার কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে চরিঅনন্তপুর এলাকার একটি বাড়ি থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।ধৃতকে মালদা জেলা আদালতে পাঠিয়েছে কালিয়াচক থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানাগেছে ধৃত যুবকের নাম শামীম আক্তার(২২)। চরি অনন্তপুর এলাকার খোদাবক্স টোলা বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৩২ টি নামিদামি কোম্পানির মোবাইল ফোন। যার আনুমানিক বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা।

গোপন খবরের গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ ধৃতের বাড়িতে হানা দেয়। সেখান থেকেই এই মোবাইল গুলি সহ ধৃতকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই মোবাইল গুলি বিভিন্ন প্রান্ত থেকে চুরি করা। একসাথে এই মোবাইলটি পাচারের ছক ছিল ধৃতের। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ আরও তথ্য বেরিয়ে আসবে বলে জানাচ্ছে তদন্তকারী পুলিশ অফিসাররা। বুধবার থেকে সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে মালদা জেলা আদালতে পেশ করে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories