Tuesday, October 20, 2026
27 C
Kolkata

সর্বনাশা ‘ জাতীয় শিক্ষা নীতি ২০২০’ প্রতিরোধে ঘুটিয়ারী শরীফে আয়োজিত হল শিক্ষা কনভেনশন

ঘুটিয়ারী শরীফ: শিক্ষাই জাতির মেরুদন্ড। কিন্তু, সম্প্রতি ‘জাতীয় শিক্ষানীতি ২০২০’ তে এক সর্বনাশা উদ্যোগ নেওয়া হয়েছে। তা হল শিক্ষা হবে কর্পোরেট মালিকানাধীন ও সম্পূর্ণ বাণিজ্যিক।

এই শিক্ষানীতির বিরুদ্ধে সেভ এডুকেশন কমিটি ধারাবাহিকভাবে দেশব্যাপী আন্দোলন করে আসছে। তারই অঙ্গ হিসাবে ১৯ সেপ্টেম্বর দক্ষিণ ২৪ পরগণা জেলার ঘুটিয়ারী শরীফ প্রগতি নাট্যমঞ্চে ওই কমিটির পক্ষ থেকে একটি শিক্ষা কনভেনশনের আয়োজন করা হল। প্রবল বৃষ্টির দিনেও বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষাপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এদিন বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি রাজ্য সম্পাদক তরুণ কান্তি নস্কর , বিশিষ্ট শিক্ষক শাহাজান গাজী, আজিজুল সরদার ও মোজাম্মেল আলী মোল্লা এবং সাংবাদিক হাসিবুর রহমান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতাপ নস্কর। অল বেঙ্গল সেভ এডুকেশন শাখা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন নারায়ন নস্কর, অলোক মিস্ত্রী ও পালান মন্ডল।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories