Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

ফিরে পেলো ৩০ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন, সুন্দরবন পুলিশ জেলার “পুলিশ সুপারের উদ্যোগে”

 

গতকাল ইং ২৮-৯-২০২১ তারিখে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার মাননীয় শ্রী ভাস্কর মুখার্জি, আই পি এস মহাশয়ের উদ্যোগে ৩০ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে তাদের যথার্থ মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। এই ফোনগুলি উদ্ধারে সাহায্য করে সুন্দরবন পুলিশ জেলার সাইবার ক্রাইম থানা। এছাড়া ও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শ্রী রাকেশ সিং , ডাবলু বি পি এস, শ্রী নউসর আলি খান, ডি এস পি (এডমিন ) ও সাইবার ক্রাইম থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী সুপ্রকাশ পট্টনায়েক মহাশয়। ইতিপূর্বে সাইবার ক্রাইম থানা ২৫ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে তাদের যথার্থ মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে।

 

উপস্থিত দর্শকমণ্ডলী পুলিশ সুপার মাননীয় শ্রী ভাস্কর মুখার্জি মহাশয়ের নেতৃত্বে উক্ত কাজের ভূয়সী প্রশংসা করেন। উক্ত সাইবার ক্রাইম থানা এক বছরেরও কম সময়ে এই রকম বেস কিছু প্রশংসনীয় কাজ করতে সক্ষম হয়েছে। বর্তমানে এই থানা জেলার পুলিশ অফিস, লট নং ৮, এ স্থানাত্বরিত হয়েছে, যা পূর্বে কাকদ্বীপ বামুনের মোড়ে অবস্থিত ছিল।

সাইবার ক্রাইম থানার যোগাযোগ নং-

১) ০৩২১০২৫৫৭১৬ ২) ০৯০৭৩৬৯৬২০৬

 

 

সুত্রঃ https://www.facebook.com/Sundarban-Police-District

 

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories