Sunday, June 7, 2026
28.6 C
Kolkata

আবারও সরকারী সম্পদ ‘Air India’ চলে গেলো টাটা সন্সের হাতে

এনবিটিভি ডেস্ক : সম্প্রতি সরকারি বিমান সংস্থা Air India কেনার জন্য দরপত্র জমা দিয়েছিল দুই কোম্পানি – Tata Sons ও SpiceJet। শেষ হাসি হাসল টাটা সন্স। এমনটাই খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্রে। অর্থাৎ সংশ্লিষ্ট এয়ারলাইনের দায়িত্ব নিতে চলেছে টাটা সন্স। কারণ, আজ নিলামে জিতেছে এই সংস্থা। তাদের প্রস্তাবিত মূল্যকে দেওয়া হয়েছে ছাড়পত্র। টাটা সন্সের সঙ্গে কড়া প্রতিযোগিতা হয় অজয় সিংহ-র।

 

 

বহুদিন ধরেই Air India বিক্রির বিষয়ে দরপত্রের কথা বলছিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। সম্প্রতি এই নিয়ে দরপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করে দেন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ১৫ সেপ্টেম্বরের মধ্যেই এয়ার ইন্ডিয়া কেনার দরপত্র জমা দেওয়ার শেষ দিন বলে ঘোষণা করে দেন তিনি। সেই অনুযায়ী দরপত্র জমা দেয় Tata Sons ও SpiceJet।

 

 

দেশে অসামরিক বিমান পরিবহণের ইতিহাস বলছে, ১৯৩২ সালে প্রথম টাটা এয়ারলায়েন্স নিয়ে আসে টাটা গোষ্ঠী। ১৯৪৬ সালে যার নাম দেওয়া হয় Air India। পরবর্তীকালে ১৯৫৩ সালে এই বিমানসংস্থার নিয়ন্ত্রণ নিজেদের কাছে নেয় সরকার। যদিও ১৯৭৭ সাল পর্যন্ত জেআরডি টাটাই ছিলেন বিমানসংস্থার চেয়ারম্যান।

 

 

এয়ার ইন্ডিয়ার ওপর ৪৩,০০০ কোটি টাকার ঋণ রয়েছে। এয়ার ইন্ডিয়ার পাশাপাশি Air India Express-ও বিক্রি করবে সরকার। এখানেই শেষ হচ্ছে না লেনদেন। আরও চলতে পারে এই সরকারী সম্পদ বিক্রয়ের পর্ব।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories