Wednesday, October 21, 2026
29 C
Kolkata

দুই দিন ব্যাপী চললো ঢোলা মহাবিদ্যালয়ে শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার অনুষ্ঠান

এনবিটিভি, ঢোলাহাট : গতকাল থেকে চলছিল দক্ষিন ২৪ পরগনা জেলার কুলপি গ্রামীণ হাসপতালের সহযোগিতায় ঢোলা মহাবিদ্যালয়ের সমস্ত ছাত্র ছাত্রীদের ভ্যাকসিন দেওয়ার অনুষ্ঠান। আজ মঙ্গলবার তা শেষ হয় প্রায় সন্ধ্যার সময়। এই দুই দিনে প্রায় ৫৬১ জন ছাত্র-ছাত্রী ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়। যদিও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংখ্যা প্রায় ৯০০ জন।আগামী কয়েক মাসের মধ্যে আবারও ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার ব্যাবস্থা করা হবে বলে জানা যায়।

ইংরেজি বিভাগের অধ্যাপক তীর্থঙ্কর মহাশয় জানান যে, সমস্ত ছাত্রী- ছাত্রী যেনো ভ্যাকসিন পেতে পারে তার জন্যে এই ব্যাবস্থা করা হয়।এই করোনা কালে গ্রাম বাংলায় যতটা সম্ভব অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়ার ব্যাবস্থা করা হয়েছে, তবে যত দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলবে সেটাতেই বেশি লাভবান হবে শিক্ষার্থীরা। রাজ্য সরকারের দিকে তাকিয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা কবে স্কুল ও কলেজ খোলার নির্দেশ দেবেন।

যদিও এই মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল মানবী বন্দোপাধ্যায় উপস্থিত ছিলেন না এই দুই দিন ভ্যাকসিন দেওয়ার অনুষ্ঠানে ।তিনি ভারতের প্রথম “তৃতীয় লিঙ্গের প্রিন্সিপাল” হিসাবে পরিচিত। সাধারণ ছাত্র ছাত্রীদের অভিযোগ, গত ২ বছরে আমরা তার উপস্থিতি দেখতে পাইনা। এই দুই বছরে তিনি হাতে গনা কয়েক দিন মাত্র কলেজে উপস্থিত ছিলেন । এমনকি স্কলারশিপের সিগনেচারের জন্য অনেক কঠিন হয়ে পড়ে।ফলে অনেকই রাজ্য সরকারের দেওয়া বৃত্তি থেকে বঞ্চিত হচ্ছে। আরও অভিযোগ শিক্ষার্থীরা প্রিন্সিপালের সাথে যোগাযোগ করতে নাজেহাল।

এই দুই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যাপক ও অধ্যাপিকা গণ। আরো উপস্থিত ছিলেন কুলপী ব্লকের বিডিও সহ ঢোলা গ্রাম পঞ্চায়েতের নেতৃত্ব গণ । কুল্পী গ্রামীণ হাসপাতাল থেকে আসেন সারিফ হোসেন খান সহ হাসপাতালের সম্পূর্ণ টিম। ছাত্র ইউনিয়নের মধ্যে হতে উপস্থিত ছিলেন আক্রাম হোসেন বৈদ্য, মাহাবুবুল ফাত্তার মোল্লা ও নাদিম সহ অনন্যা ব্যাক্তি বর্গ।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories