Wednesday, October 21, 2026
25 C
Kolkata

মানবিক ভরতপুর-২-এর বিডিও, দুয়ারে সরকারের ডেটা এন্ট্রি কর্মীদের টাকা মেটালেন নিজের পকেট থেকে

জৈদুল সেখ , সালার, মুর্শিদাবাদ: মাস দুয়েক আগে দুয়ারে সরকার প্রকল্পের লক্ষী ভান্ডারের ফরম-এর ডেটা এন্ট্রি করেছিলেন ১৮ জন যুবক-যুবতী। মুর্শিদাবাদ জেলা থেকে তাদের টাকা অ্যালটমেন্ট হলেও টেকনিকেল কোনো কারণে টাকা আটকে যায়।

এরপর ওই ১৮ জন যুবক-যুবতীর কাছে মশিহা হয়ে উপস্থিত হন সালার ব্লকের বিডিও আশিস মণ্ডল।সম্পূর্ণ নিজ উদ্যোগে নিজেরই একাউন্ট থেকে ওই কর্মীদের টাকা মেটালেন তিনি। পুজোর মুখে এই টাকা পেয়ে দারুন খুশি তারা।

এ ব্যাপারে বিডিও আশিস মণ্ডলকে প্রশ্ন করলে তিনি ক্যামেরার সামনে মুখ খুলতে চাইলেন না। বললেন, “সামান্য এতটুকু উপকারের জন্য প্রচার চাইনা। লক্ষীর ভান্ডার প্রকল্পে ডাটা এন্ট্রি করে ছেলেমেয়েগুলো কিছু পয়সার আশায়। এরপর টেকনিকাল ফল্টের জন্য টাকা পৌঁছয় নি। তাই সামান্য এটুকু করলাম।” আমরা সাংবাদিকরা বিডিও সাহেব কে পাঁচবার বলার পর একবার হয়তো মুখ খোলেন। আজও তিনি ক্যামেরার সামনে মুখ খুললেন না।

ওই ১৮জন যুবক-যুবতী সহ ব্লকের সমস্ত কর্মীরাই খুশি তাদের সাহেবের পুজোর মুখে পাশে দাঁড়ানোর জন্য।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories