Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

রোমহর্ষক ম্যাচে নাইটদের রক্ষাকর্তা ত্রিপাঠি, ৩ উইকেটে জিতে ফাইনালে কেকেআর

 

নিউজ ডেস্ক : প্লে-অফে দিল্লিকে হারিয়ে আইপিএলের ফাইনালে কলকাতা, সাত বছর পর। আগামিকাল অর্থাৎ শুক্রবার, দশমীর দিনে ফাইনাল খেলতে নামবে মর্গ্যানের দল। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। ২০১২ সালে ফাইনালে এই চেন্নাইকে হারিয়েই প্রথম আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এবারও কী সেই ঘটনার পুনরাবৃত্তি হবে?

এলিমিনেটরে আরসিবিকে উড়িয়ে আসা কলকাতা বাজিমাৎ করলো দিল্লির বিপক্ষেও। বোলারদের আঁটোসাঁটো বোলিংএর সৌজন্যে এদিন দিল্লিকে মাত্র ১৩৫ রানেই বেঁধে ফেলেন মর্গ্যান বাহিনী। রান তাড়া করতে নেমে ভেঙ্কটেশ আয়ার(৫৫), শুবমন গিল(৪৬) দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিলেও শেষ মুহূর্তে ক্রমাগত উইকেট পতনের কারণে নাইটদের সামনে জেতার রাস্তা কঠিন হয়ে দাঁড়ায়।

আর এখান থেকেই ম্যাচে আচমকা পরিবর্তন ঘটতে শুরু করে। অশ্বিনের শেষ ওভারের প্রথম বলে এক রান নেন রাহুল ত্রিপাঠি। কিন্তু পরের বলে শাকিব কোনও রান করতে পারেননি। আর তারপরের বলে তিনি আউটই হয়ে যান। তখনও কেকেআরের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ বলে ৬ রান। কিন্তু ছয় মারতে গিয়ে আউট হন গত ম্যাচের নায়ক সুনীল নারিনও। এই সময় অনেকেই ধরে নিয়েছিলেন ম্যাচ হেরে যেতে পারে কলকাতা। শেষপর্যন্ত নাইটদের পরিত্রাতা হয়ে দাঁড়ান রাহুল ত্রিপাঠি। ছয় মেরেই ম্যাচ জেতান দলকে। সেই সঙ্গে এনে দেন ফাইনালের টিকিটও। এখন দেখার ২০১২ সালের পুনরাবৃত্তি করতে পারেন কি না নাইটরা।

 

 

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories