Sunday, June 7, 2026
32.2 C
Kolkata

নাটোরে পৃথক পৃথক হামলায় আহত ৭ জন, গ্রেফতার ২

জাহিদ হাসান
স্টাফ রিপোর্টার নাটোর

নাটোরের সিংড়ার ইটালী গ্রামে বাড়ির সামনের রাস্তা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে ৫ জন এবং কুমিড়া গ্রামে জমি নিয়ে বিরোধে স্বামী-স্ত্রী আহত হয়েছে।
এদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত ইটালী গ্রামের ঘটনার সাথে জড়িত থাকার আভিযোগে ইটালী গ্রামের আব্দুল জলিল ও ইমান আলী নামে দুই জনকে আটক করেছে সিংড়া থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ইটালী গ্রামে বাড়ির সামনের একটি রাস্তা নিয়ে আঃ জলিলের প্রতিবেশী সাহেব আলীর বিরোধ চলে আসছিল। শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১১টায় ইটালী গ্রামে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে সাহেব আলী (৫০), ইউসুফ আলী (২৫), আঃ জলিল (৪৫) সহ ৫জন আহত হয়। আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র কর্তব্যরত চিকিৎসক ডাঃ শিরীন আক্তার সেতু জানান, আহতদের মধ্যে সাহেব আলী ও ইউসুফ আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, জমি নিয়ে বিরোধের জের ধরে উপজেলার কুমিড়া গ্রামের কৃষক আকরাম হোসেনের বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে প্রতিপক্ষ মৃত শুকুর আলীর ছেলে শাহিন ও তার লোকজন। এতে কৃষক আকরাম হোসেন ও তার স্ত্রী মালা বেগম আহত হয়েছে। বাড়িতে ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত দু’জনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এবিষয়ে সিংড়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী জানান, তুচ্ছ বিষয় নিয়ে ঘটনা ঘটেছে। তবে ইটালী গ্রামের বিষয়ে তাৎক্ষণিক দু’জনকে আটক করে থানায় আনা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories