Wednesday, October 21, 2026
24 C
Kolkata

মানবদরদী ডাক্তার কাফীল খানকে চাকরী থেকে বরখাস্ত করল যোগী সরকার, কলকাতাতে প্রতিবাদ সভা ও মিছিল

এনবিটিভি ডেস্কঃ চলতি বছর পার হলেই উত্তরপ্রদেশের বিধানসভা ভোট।ভোটের প্রাক্কালে যোগী সরকার দেশের মানবদরদি ডাক্তার কাফীল খানকে কারণ ছাড়াই চাকরী থেকে বরখাস্ত করল। আজ যোগী সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে  প্রতীবাদ সভা ও মিছিলের আয়োজন করে কোলকাতার মেডিক্যাল সার্ভিস সেন্টারের উদ্যোগে।

মিছিলের মাঝে বক্তব্য রাখছেন।

আজ এই মিছিলের উদ্যোগতা এক প্রেস বিবৃতিতে জানায়,উত্তরপ্রদেশের যোগী সরকারের স্বাস্থ্য দপ্তর সম্প্রতি সংবাদমাধ্যমে ঘোষণা করেছে যে তারা মানবদরদী ডাক্তার কাফীল খানকে চাকরী থেকে বরখাস্ত করেছে। আজ এই সিদ্ধান্তের বিরুদ্ধে, কলকাতার ইএন আর এস মেডিকেল কলেজের গেটে মেডিক্যাল সার্ভিস সেন্টারের উদ্যোগে একটি প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত,এলাহাবাদ হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট ডাক্তার কাফিল খানকে নির্দোষ বলে ঘোষণা করে।তাঁর বিরুদ্ধে চাপানো মিথ্যা মামলার অবসান ঘটান সুপ্রিম কোর্ট।

এর পরও যোগী আদিত্যনাথ এর সরকার যেভাবে সমস্ত ন্যায়বিচারকে পদদলিত করে বরখাস্ত করল তার বিরুদ্ধে মেডিকেল সার্ভিস সেন্টার সারা ভারত বর্ষ জুড়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব বলে প্রতিশ্রুতিবদ্ধ ।

মিছিলের খণ্ড চিত্র।

বৃহস্পতিবার,কাফীল খান টুইট করে বলেন,“এই সরকার ( উত্তরপ্রদেশ যোগী সরকার) ন্যায় বিচার দেবেনা,কেননা সরকারের একাংশ দুর্নীতির সাথে যুক্ত । আমার ভারতের বিচারয়ালয়ের প্রতি দৃঢ় বিশ্বাস আছে।রাজ্য  মেডিকেল আধিকারিকদের পক্ষ থেকে চাকরী বরখাস্তের নোটিশ আসলেই ন্যায় বিচারের জন্য  আমি কোর্টে যাবো।”

এই সংগঠন প্রেস বিবৃতির মাধ্যমে জানায়, “আমরা শুভ বুদ্ধি সম্পন্ন সমস্ত জনসাধারণকে বিজেপি সরকারের এই স্বৈরাচারী অগণতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য প্রতিবাদে সামিল হতে আহ্বান জানাচ্ছি।”

 এই সভায় কলকাতার বিভিন্ন মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ছাত্র ছাত্রী ও ডাক্তাররা অংশ গ্রহণ করেন।এই প্রতিবাদ সভায় বক্ত্য রাখেন সংগঠনের কলকাতা জেলা সম্পাদক ডাক্তার বিপ্লব চন্দ্র। 

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories