Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

সুন্দরবনে ফের বাঘের হানায় জখম মৎস্যজীবী

গোসাবাঃ  ফের বাঘের হানায় জখম হলেন মৎস্যজীবী। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের হলদিবাড়ি জঙ্গল লাগোয়া খোলাপাতা জঙ্গল এলাকায়। জখম মৎস্যজীবীর নাম গৌরহরি মাইতি। গোসাবার সোনাগাঁয়ের বাসিন্দা তিনি।

জানা গিয়েছে, রবিবার চার সঙ্গীর সাথে মাছ, কাঁকড়া ধরতে গিয়েছিলেন তিনি। এদিন যখন নৌকায় বসে মাছ ধরছিলেন, ঠিক তখন একটি বাঘ পিছন থেকে সাঁতরে এসে নৌকায় বসে থাকা গৌরহরির মুখে থাবা বসায়। কোনওমতে বাঘকে ঠেলে নৌকা থেকে ফেলে দেন তিনি। এরপর সঙ্গীরাই বাঘের সাথে লড়াই করে তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন। গুরুতর জখম অবস্থায় বন দফতরের সাহায্যে প্রথমে তাঁকে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁর মাথায় ও ঘাড়ে গুরুতর চোট লেগেছে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories