Sunday, June 7, 2026
30.4 C
Kolkata

এবার চীনা নাগরিকের অস্বাভাবিক মৃত্যু হলো কুয়াকাটার সিকদার রিসোর্টের ছাদ থেকে পড়েঃ

সালাহউদ্দিন
রিপোর্টার,এনবিটিভি

সাগরকন্যা খ্যাত কুয়াকাটার অভিজাত শ্রেণির আবাসিক রেস্তোরাঁ “সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস” এ এক চীনা নাগরিকের অস্বাভাবিক এবং আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

ঘটনাপ্রবাহ গতকাল সোমবার সন্ধ্যা আসন্ন এমন সময় ওই রিসোর্টের ছয়তলা একটি বিল্ডিং এর ছাদ থেকে নিচে পড়ে তৎক্ষনাৎ তার মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। তাৎক্ষণিকভাবে এ ঘটনাকে আত্মহত্যার ঘটনা হিসেবে প্রাথমিকভাবে চিন্হিত করছে পুলিশ প্রশাসন।

এই চীনা নাগরিক বরগুনা জেলার তালতলীর কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

ওই ব্যক্তির নাম ছিল লি.চ্যাং (৩২)। ওই চীনা নাগরিক অভিজাত রেস্তোরাঁ সিকদার রিসোর্টের ১০১১নং রুমে গত বছরের নভেম্বর মাস থেকে অবস্থান করে আসছেন বলে নিশ্চিত করেন সিকদার রিসোর্টের ম্যানেজার জনাব ফয়সাল আহম্মেদ।

সিসি টিভি ক্যামেরার ফুটেজ থেকে পাওয়া তথ্য অনুযায়ি মহিপুর থানা তদন্ত বিভাগ জানায়, গত সোমবার (১৫ জুন) সন্ধ্যা আসন্ন কোনো এক সময় লি.চ্যাং নামের ওই বিদেশী নাগরীক ওই রিসোর্টের ছয়তলা ভবনের (টাওয়ার বিল্ডিং)এর দিকে যান । এরপর আনুমানিক ৫টা ৩৫ মিনিটের দিকে ছাদ থেকে নিচে পড়ে যাওয়ার আকস্মিক শব্দে রিসোর্টের রিসিপশনের সকল কর্মীরা দৌঁড়ে এসে তার মৃতদেহ দেখতে পান। এরপরই পুলিশকে খবর দেয়া হয়।

কিছুক্ষনের মধ্যে কলাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আলী আহম্মেদ ও মহিপুর থানা পুলিশের সম্মানিত ওসি মোঃ মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন । সোমবার আনুমানিক রাত ৯টার দিকে লাশের সুরতহাল সম্পন্ন করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানোর কথা নিশ্চিত করেছে পুলিশ।

এ আকস্মিক মৃত্যুর ব্যাপারে মহিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মো. মনিরুজ্জামান চীনা নাগরিকের অস্বাভাবিক মৃত্যুর কথা উল্লেখ করে বলেন, এই চীনা নাগরিক লি.চ্যাং আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত সঠিক ভাবে কোনো কিছু নিশ্চিত করা যায়নি। লাশ উদ্ধার করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে গভীর তদন্ত ছাড়া এখনই কিছু বলা সম্ভব নয়। এ ব্যাপারে গভীর তদন্ত শুরু করেছেন বলে জানিয়েছেন জনাব মোঃ মনিরুজ্জামান (ওসি)
Nbtv

Hot this week

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে গ্রেফতার বিক্ষুব্ধ কর্মী, চাঞ্চল্য বীরভূমে

রাজ্য রাজনীতিতে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ নিয়ে যখন উত্তপ্ত...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

Topics

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

Related Articles

Popular Categories