Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

টানা তিনদিন অনশনে গুরুতর অসুস্থ হাসপাতাল নিরাপত্তারক্ষীরা

এনবিটিভি, নদীয়াঃ  টানা তিন দিন অনশন মঞ্চে, এবার গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি একাধিক অনশনকারী। নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার সদর হাসপাতালে ঘটনা। উল্লেখ্য, কৃষ্ণনগর সদর হাসপাতাল এবং শক্তিনগর জেলা হাসপাতালে একাধিক নিরাপত্তা রক্ষী কর্মীরা টানা আট মাস কাজ করেছেন। কিন্তু অভিযোগ টানা আট মাস ধরে তাদের বেতন বন্ধ রয়েছে। একাধিকবার লিখিতভাবে দুই হাসপাতালে সুপারকে এ বিষয়ে জানানো হয়েছে।

 হাসপাতালে তরফ থেকে বারবার আশ্বাস দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব তাদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে। কিন্তু কোভিড পরিস্থিতিতে নিজের জীবন ঝুঁকি রেখে কাজ করেও কোন টাকা পায়নি তারা। এরপর জেলা স্বাস্থ্য দপ্তরে এবং নদীয়া জেলা শাসকের কাছে লিখিতভাবে জানিয়েছে তারা। তাতেও কোনো সুরাহা হয়নি।

অবশেষে ৩ দিন আগে কৃষ্ণনগর সদর হাসপাতালে পাশে একটি মঞ্চ বেঁধে অনুসারে বসে নিরাপত্তারক্ষীরা। শুধু তাই নয় সেদিন তারা সদর হাসপাতাল সুপারকে ঘিরে বিক্ষোভ দেখায়। যদিও সুপারের দাবি যেহেতু রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে তাদের কোনো টাকা হাতে আসেনি সেই কারণেই সুপার টাকা তাদের দিতে পারেনি। যদিও টাকার দাবিতে এখনো অনশন করছেন নিরাপত্তারক্ষীরা।

এদিন অনশনরত কয়েকজন সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। অনশনকারীদের দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হচ্ছে এবং প্রতি মাসে যারা যাতে সঠিকভাবে তাদের মজুরি পায় সে বিষয়ে স্বাস্থ্য দপ্তর থেকে আশ্বাস দেয়া হচ্ছে ততক্ষণ তারা এই অনশন চালিয়ে যাবে। যদিও এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories