Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

কর্ণাটকে হিজাবি ছাত্রীদের হেনস্তার প্রতিবাদে রাস্তায় নামল খাদিজা মাদ্রাসার শিক্ষার্থীরা

উত্তর ২৪ পরগণা, এনবিটিভিঃ  কর্ণাটক রাজ্যে হিজাব পরিহিতা কলেজ ছাত্রীর উপর আরএসএসের গুন্ডা বাহিনীর হেনস্তার প্রতিবাদে বুধবার দুপরে উত্তর ২৪ পরগণার ব্যস্ততম টাকি রোডের শাঁকচূড়া বাজারে হিজাবের সমর্থনে অবস্থান বিক্ষোভ করেন বৃহত্তর নারী শিক্ষা প্রতিষ্ঠান খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা ও এতিমখানার ছাত্রীরা। টাকি রোডে মিছিলে অংশ নেন সহস্রাধিক ছাত্রী।

 ছাত্রীদের দাবী, হিজাব আমাদের সাংবিধানিক অধিকার, কেউ তা হস্তক্ষেপ করতে পারেনা। উগ্রহিন্দুত্ত্ববাদি আরএসএস শুধু হিজাব বিরোধী নয়,তারা দেশ বিরোধী।

ওই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া সুন্নাত অল জামাতের সম্পাদক মুফতি আব্দুল মাতিন, শিক্ষক মাওলানা আব্দুর রহমান, শিক্ষক জাহাঙ্গীর আলম সহ খাদিজা মাদ্রাসার শিক্ষক মন্ডলী।

অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের সাধারণ সম্পাদক মুফতী আব্দুল মাতিন বলেন, কর্ণাটকের স্কুল ও কলেজ ছাত্রীদের হিজাব পরা নিয়ে বিতর্ক চলছে। একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। একদল যুবক হিজাব পরা একটি মেয়ের পিছন ধাওয়া করে “জয় শ্রীরাম” বলে স্লোগান দিয়ে তাকে আতঙ্কিত করবার চেষ্টা করছে।

মুফতী আব্দুল মাতিন আরও বলেন, আজকের এই ঘটনা অত্যান্ত দু:খ ও লজ্জাজনক। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। হিজাব মহিলাদের সংবিধানিক অধিকার। কর্ণটকের বিজেপি সরকার শিক্ষা আইনের যে পরিবর্তন এনেছে সমস্থ স্কুল ও কলেজে ইউনিফর্ম বাধ্যতামূলক করেছে আমি তার বিরোধীতা করছি না। তবে “মহিলাদের হিজাব পরা সাংবিধানিক অধিকার”। এর উপরে হস্তক্ষেপ করার মানেই সংবিধানকে আক্রান্ত করা।

আগামী দিনে যাতে এই ধরনের কোন প্রকারের ঘটনা না ঘটে সেদিকে কর্ণটক সরকার ও প্রশাসনের দৃষ্টি অকর্ষন করেন সম্পাদক আব্দুল মাতিন। তিনি কর্ণাটকের হিজাবি সাহসী মুসকানকে স্যালুট জানান। মেয়েটির প্রশংসা করে বলেন,  আতঙ্কবাদীদের কাছে মাথা নত না করে সংবিধানের মর্যাদা রক্ষা করার জন্য তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories