Wednesday, October 21, 2026
25 C
Kolkata

বিধায়ক কোটার টাকায় অফিসঘর নির্মান পঞ্চানন্দপুর হাইস্কুলে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের

মালদা, এনবিটিভিঃ এতদিন বিদ্যালয়ে ঠিকমতো বসার জায়গা পেত না শিক্ষকরা। মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিধায়ক কোটার টাকায় শিক্ষকদের বসার অতিরিক্ত অফিস ঘর নির্মাণ হলো পঞ্চানন্দপুর শুকিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। সংবিধান প্রণেতা ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের নামে  শিক্ষকদের অফিস ঘরটির নামকরণ রাখা হয়েছে। মন্ত্রী সাবিনা ইয়াসমিন  তার বিধায়ক কোটা থেকে শিক্ষকদের এই অফিস ঘরটি নির্মাণের জন্য তিন লক্ষ টাকা প্রদান করেছেন।

বিদ্যালয়ের এই অতিরিক্ত কক্ষ উদ্বোধন করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী সাবিনা ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ওসি মৃণাল চ্যাটার্জী।

মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান পঞ্চানন্দপুর সুকিয়া হাই স্কুল আমাদের এলাকার একটি স্বনামধন্য স্কুল। বিদ্যালয়ের শিক্ষকদের বসার জন্য কোনো ভালো অফিস ছিল না। তাই বিধায়ক কোটার  টাকা থেকে শিক্ষকদের জন্য এটুকু করতে পেরে খুব ভালো লাগছে। ‘

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল জানিয়েছেন,”আমাদের বিদ্যালয়টি শতাধিক বছরের পুরাতন। পঠন পাঠন ও ক্রীড়া ক্ষেত্রে গোটা জেলায় সুনাম অর্জন করলেও এতদিন শিক্ষকদের বসার জন্য একটি ভালো অফিস ছিল না। এর আগে বিষয়টি নিয়ে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের দৃষ্টি আকর্ষণ করায় তিনি আমাদের এই ব্যবস্থা করে দিলেন। এর ফলে আগামী দিনে বিদ্যালয়ের শিক্ষকদের পঠন পাঠন ও বিভিন্ন বিদ্যালয়ের কাজ করতে সুবিধা হবে। এই শ্রেণিকক্ষ নির্মাণের জন্য আমরা মন্ত্রী সাবিনা ইয়াসমিন কে ধন্যবাদ জানাই।”

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories