Saturday, September 5, 2026
28 C
Kolkata

গীতশ্রী সন্ধ্যা ও বাপ্পি লাহিড়ী কে শ্রদ্ধা জানাতে আবক্ষ মূর্তি তৈরি মৃৎশিল্পী সুবীর পালের

কৃষ্ণনগর, এনবিটিভি: শিল্পীর মধ্য দিয়ে কিংবদন্তি শিল্পীদের সম্মানী জানানো ছিল মূল লক্ষ্য মৃৎশিল্পী সুবীর পালের। কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন লতা মঙ্গেশকর। তারপর গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তার রেশ কাটতে না কাটতেই ভারতের সর্ব সেরা সঙ্গীত পরিচালক সুরকার তথা শিল্পী বাপ্পি লাহিড়ী প্রয়াত হন। একে একে সংগীতজগতের নক্ষত্র চলে যাওয়ার কারণে গোটা দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

৭০ কিংবা ৮০ অথবা ৯০ দশকের সারা দেশ কাপিয়েছে এই শিল্পীরা। একের পর এক সংগীতশিল্পী চলে যাওয়ায় সংগীত জগতে ব্যাপক ক্ষতি হলো বলেই মনে করছে কলাকুশলীরা। দুই বঙ্গসন্তান কে শ্রদ্ধা জানাতে রাতারাতি তাদের আবক্ষ মূর্তি তৈরি করলেন নদিয়ার কৃষ্ণনগরের রাষ্ট্রপতি প্রাপ্ত মৃৎশিল্পী সুবীর পাল। তিনি বলেন, আমরা ছোটবেলা থেকেই এদের গান শুনে বড় হয়েছি। নিজেদের শিল্পীসত্তার মধ্য দিয়ে যদি তাদের কিছুটা সম্মান জানাতে পারি সেই উদ্দেশ্যেই তাদের আবক্ষ মূর্তি তৈরি করেছে।

লতা মঙ্গেশকরের সঙ্গে একবার ছোটবেলায় দেখা হলেও সন্ধ্যা মুখোপাধ্যায় এবং বাপি লাহিড়ীর সঙ্গে তার কখনো সাক্ষাৎ হয়নি। সে বিষয়ে আক্ষেপ করে তিনি বলেন এমন নক্ষত্র হয়তো আর পৃথিবীতে ফিরে আসবেনা। অন্তর থেকে অনেক শ্রদ্ধা জানাই তাদের।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories