Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

সিপিআইএম কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে

সুরজিৎ দাশ, নদীয়া: গতকাল রাজ্যের ১০৮ টি পৌরসভাসহ নদীয়ার ১০ টি পৌরসভায় ভোট গ্রহন হয়। ভোটের দিন একাধিক জায়গায় বুথ দখলসহ ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হন বিরোধীরা। এই প্রতিবাদে আজ রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বন্ধের ডাক দেন বিজেপি সমর্থকরা। এবার ভোটের দিন শান্তিপুরে সিপিআইএম কর্মীর বাড়িতে তান্ডব চালানোর অভিযোগ উঠলো শাসক দলের বিরুদ্ধে।

শান্তিপুর শহরের 5 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নিত্যানন্দ পাড়ায় সিপিআইএম কর্মী বাসুদেব বিশ্বাস এর বাড়ি ভাঙচুর চালায় তৃণমূল কর্মীরা। বাসুদেব বিশ্বাস এর স্ত্রী জানান, ভোট প্রায় শেষের দিকে এমন সময় হঠাৎ পাড়ার কিছু তৃণমূল কর্মী যাদের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক তারাই হঠাৎ এসে বলে,”কাকা এ কাজটা ভালো করলো না”। এরপর লাঠিসোটা দিয়ে ভাঙচুর করে ট্যাপ কল, টিনের দরজা, আয়নার কাঁচ। ভয়ে গ্রিলে তালা দিয়ে, প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছেন ওই পরিবারের সদস্যরা। যদিও এখনো পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ আসে নি বলেই জানা গেছে।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories