Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

সংসারের হাল ধরতে কম নয় নারীরাও, এমনি চিত্র দেখা মিলল শান্তিপুরে

এনবিটিভি ডেস্কঃ  আজ নারী দিবস, কিন্তু এই দিনটি ভুলে গেছে অনেক নারীই, কারণ সংসারে অভাবের তাড়না। সংসারে কোনো রকম এক মুঠো অন্ন জোগাড়ের জন্য সারাদিন ছুটে বেড়াতে হচ্ছে এদিক-ওদিক। নদীয়া জেলার বিভিন্ন প্রান্তে ঘুরলে দেখা যাবে এমনই সব চিত্র, শান্তিপুরও ব্যতিক্রম নয়।

কেউ সংসারের ছেলেমেয়েদের পড়াশোনা চালানোর জন্য এবং পরিবারে এক মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য স্বামীর অক্ষমতার কারণে দোকান চালিয়ে রোজগার করছে। কেউ আবার পিঠে করে কাপড়ের গাট বেঁধে ফেরী করে বেড়াচ্ছে, কেউ আবার অন্যের বাড়িতে রান্না করে। একটু ঘুরলেই নারীদের বেঁচে থাকার লড়াই টা যে কত কঠিন তা প্রকাশ্যে আসতে শুরু করে।

দোকান চালাচ্ছেন এক মহিলা।

 তবে নারী শক্তির কাছে হার মানতে হয় অনেকের, পরিবারের ছোট ছোট ছেলেমেয়েরা প্রথমেই আবদার করে মায়ের কাছে। বাবার কাছে আবদার করার আগেই সেই আবদার মেয়েটাই মা। আজ নারী দিবসের দিনে আমরা পৌঁছে গিয়েছিলাম শান্তিপুরের বিভিন্ন এলাকার বাজার এবং জনবহুল এলাকাগুলিতে।

সেখানেই দেখা গেল সকাল থেকেই সংসারের কাজ সামলে কুটির শিল্পকে বেছে নিয়েছেন অনেকেই। কেউ পাঠ দিয়ে পুতুল তৈরি করা শিখছে, কেউ আবার সেলাই মেশিনে বসেছে সেলাই করার জন্য, সবেরই কারণ সংসার। সারাদিন হাড়ভাঙ্গা খাটুনির মধ্যেও নিজের খেয়াল রাখতে ভুলে যান ওই সকল নারীরা, কিন্তু খেয়াল রাখেন পরিবারের কে কেমন আছে।

 আজ নারী দিবস, তাই সংসার চালানোর তাগিদেই ভুলে গেছে নারী দিবস কি। অনেকেই জানেন না আজ নারী দিবস।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories