Sunday, March 8, 2026
24.5 C
Kolkata

‘পিএইচ ডির’ জন্য নতুন নিয়ম আনতে চলেছে ‘ইউজিসি’!

সাহি আকতার, এনবিটিভি ডেস্ক: আর ‘পিএইচ ডির’ করার জন্য বাধ্যতমূলক নয় মাস্টার্স, চার বছরের স্নাতক ডিগ্রী থাকলেই করা যাবে ‘পিএইচডি’। স্নাতকে নূন্যতম ১০ এর মধ্যে ৭.৫ গ্রেড থাকলে করা যাবে  ‘পিএইচডি’ এমনটাই নিয়ম চালু করতে চলেছে ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন’ অর্থাৎ ইউজিসি। 

‘ ইউজিসি ‘২০১৬ সালে ‘ পিএইচডি ‘ সংক্রান্ত একটি খসড়া পেশ করে সংশ্লিষ্ট মহলের মতামত জানতে চায়। কিছুদিন আগে স্নাতক ডিগ্রী কে তিন বছর থেকে বাড়িয়ে চার বছর করার কথা ভাবা হয়। এবং এই নিয়ম দ্রুত প্রয়োগ করার চিন্তা শুরু করছেন সংশ্লিষ্ট বোর্ড। আর দেশ জুড়ে চার বছরের স্নাতক ডিগ্রি হওয়ার পরই প্রয়োগ হতে পারে ‘ পিএইচডি ‘র এই নতুন নিয়ম।

জানা গিয়েছে, জাতীয় শিক্ষানীতির সাথে সমতা রেখেই এই পরিকল্পনা করার চেষ্টা করা হচ্ছে। ‘ পিএইচডি ‘ এর এই নতুন খসড়াতে ‘এমফিল’ডিগ্রী তুলে দেওয়ার চিন্তা ভাবনা করছেন বোর্ড কর্তৃপক্ষ। নতুন নিয়মে বলা হয়ছে, ‘নেট’ও ‘ জেআরএফ ‘উত্তীর্ণদের জন্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পিএইচডি এর জন্য ৬০ শতাংশ সংরক্ষণ রাখার প্রস্তাব রাখা হয়েছে। আর বাকী ৪০ শতাংশ প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে প্রবেশ করতে পারবে। 

এই বিষয়ে সারা বাংলা সেভ এডুকেশন কমিটির সম্পাদক এবং যাদব পুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তরুণকান্তি নস্কর জানান, “এই ধরনের ব্যাবস্থার সাথে তিনি সহমত নন।  জাতীয় শিক্ষা নীতি কে বাস্তবায়িত করতে গিয়ে করা এই ব্যবস্থা সর্বাঙ্গীন জ্ঞান গড়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে এবং ডক্টরেট ডিগ্রী অর্জনের ক্ষেত্রে তারতম্য সৃষ্টি করবে। তাই এই শিক্ষানীতির সম্পূর্ণ বিরোধিতা করছি”।

আবার যাদবপুর  বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, ” পি এইচ ডি করার জন্য নূন্যতম চার বছরের স্নাতক ডিগ্রীকে স্নাতকোত্তর ডিগ্রীর সমান হিসাবে ধরে দেখলে বিষয়টি ঘিরে জটিলতা শুরু হবে এবং ছাত্রছাত্রীদের মধ্যে বিভেদ দেখা যাবে”।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories