Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

হাই মাদ্রাসায় প্রথম স্থানাধিকারী শরিফা খাতুনের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর পাশে থাকার বার্তা দিল এসআইও

প্রত্যাশা ছিল পরীক্ষার ফলাফল ভালো হবে। তবে প্রথম স্থানাধিকার করতে পারবে ভাবেনি শরিফা খাতুন। পাঁচ ভাইবোন ও মা-বাবার সংসারে শরিফা খাতুন সবার থেকে ছোট। ছোটবেলা থেকে অদম্য ইচ্ছা নিয়েই দারিদ্রতার সঙ্গে লড়াই করে চলেছে শরিফা খাতুন। মেধা ও অধ্যবসায়কে সঙ্গী করে আগামীতে স্ত্রী রোগ বিশেষজ্ঞ হতে চায় শরিফা খাতুন। তাঁর এই লড়াইয়ে পাশে থাকার বার্তা দিলেন এসআইও পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য রফিকুল ইসলাম। সংগঠনের রাজ্য সভাপতি সাবির আহমেদের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা নিয়ে শরিফা খাতুনের বাড়িতে যায় রফিকুল ইসলাম, এসআইও মালদা জেলা সম্পাদক আনসার আলি, রতুয়া-১ ব্লকের সম্পাদক আব্দুল ফাত্তাহ প্রমুখ। পেশায় ঝালমুড়ি বিক্রেতা শরিফা খাতুনের বাবা উজির হোসেনের কাছে মেয়ের স্বপ্ন পূরণ করা এখন চ্যালেঞ্জ। এসআইও পশ্চিমবঙ্গ তাঁর এই লড়াইয়ে সবসময় পাশে থাকবে। সংগঠনের পক্ষ থেকে শরিফা খাতুনকে পবিত্র কুরআন ও চারাগাছ উপহার দেওয়া হয়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories