Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

নেই বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ, ক্ষুব্ধ নদীয়ার বাবলারির এলাকাবাসী

পানীয় জল সরবরাহ করার জন্য কল আছে, কিন্তু জল পড়ে না সেইসব কল দিয়ে। একাধিকবার স্থানীয় পঞ্চায়েতের দ্বারস্থ হয়েও আজও পর্যন্ত মেলেনি কোন সুরাহা বলে অভিযোগ স্থানীয়দের। দীর্ঘ প্রায় দু বছর ধরে তীব্র জল কষ্টের মধ্যেই দিনযাপন করতে হচ্ছে এলাকাবাসীদের। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ ব্লকের বাবলারি গ্রাম পঞ্চায়েতের প্রাণ গোপালনগর ও নিতাই নগরের বিস্তীর্ণ এলাকাজুড়ে। বাবলারি পঞ্চায়েতের অন্তর্গত ওই দুটি এলাকায় আনুমানিক ৫৫০ টি পরিবারের বসবাস। এলাকায় পঞ্চায়েতের মাধ্যমে জলের কল বসানো হলেও, জল পড়ে না সেই কল দিয়ে। তীব্র দাবদাহের মধ্যে তৃষ্ণা মেটাতে দূরবর্তী এলাকার টিউবেয়েলই একমাত্র ভরসা এলাকাবাসীদের। এই পরিস্থিতিতে দীর্ঘ প্রায় দু বছর জল কষ্টের মধ্যে জীবন যাপন করছেন এলাকাবাসীরা। পঞ্চায়েতি রাজ্যের শাসক দল তৃণমূলের দখলে রয়েছে। সম্প্রতি সরকারি প্রশাসনিক আধিকারিক ও দলীয় নেতৃত্বের উপস্থিতিতে বাবলাড়ি এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় সজল ধারা জল প্রকল্পের। অভিযোগ, এছাড়াও বাবলারই অঞ্চলে আরো দুটি জল প্রকল্প দীর্ঘদিন ধরে ভগ্নদশায় রয়েছে। জলা জঙ্গলে ভরে গিয়েছে জল প্রকল্প দুটি। তারই মধ্যে অনুষ্ঠানিকভাবে আরও একটি সজল ধারা জল প্রকল্পের উদ্বোধন করা হয় পঞ্চায়েতের পক্ষ থেকে। কিন্তু পানীয় জল বিহীন দুটি বিস্তীর্ণ এলাকার দিকে নজর নেই স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের বলে অভিযোগ স্থানীয়দের। এই বিষয়ে পঞ্চায়েত প্রধান কমল দেবনাথ কে জিজ্ঞাসা করা হলে এক কথায় সম্পূর্ণ ঘটনাটির সত্যতা স্বীকার করে নেন তিনি। পাশাপাশি অতিসত্বর নির্দিষ্ট দুটি এলাকাতে পানীয় জল সরবরাহ করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এবং এর প্রভাব আগামী পঞ্চায়েত ভোট বাক্সে পড়বে না বলেও আশাবাদী তিনি। কিন্তু তাঁর এই আশ্বাস বাণীতেও যেন বিশ্বাস রাখতে পারছেন না এলাকাবাসীরা। কারণ তীব্র পানীয় জলের কষ্টকে নিত্য সঙ্গী করে দীর্ঘ প্রায় দু বছর ওই এলাকায় জীবন যাপন করে চলেছেন স্থানীয় বাসিন্দারা।

Hot this week

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories