Tuesday, June 16, 2026
29.7 C
Kolkata

মণিপুর হিংসায় হাত কার? চীনের না মায়ানমারের?

এনবিটিভি, ওয়েব ডেস্ক: মণিপুর হিংসা নিয়ে উত্তাল সংসদ ভবন থেকে দেশ। সে রাজ্যের নারী নির্যাতনের ভিডিও ভাইরাল হতেই প্রশ্নের মুখে ডবল ইঞ্জিন সরকার। ইতিমধ্যেই ইন্ডিয়া জোটের সাংসদরা মণিপুরে গিয়ে ওখানকার সাধারণ মানুষের কথা শুনছে। এবার আবহাওয়ায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। একটি রিপোর্ট পেশ করেছেন মণিপুরের স্বরাষ্ট্র দপ্তর ও রাজ্য সরকার এবং অন্যদিকে এই বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন প্রাক্তন সেনাপ্রধান এমএম নারাভানে।

সম্প্রতি একটি রিপোর্ট পেশ করেছেন মনিপুর সরকার যেখানে বলা হয়েছে মায়ানমার থেকে আসা হাজার হাজার অনুপ্রবেশকারী রয়েছে মণিপুরে। ভারতের জমিতে রীতিমতো গ্রাম বানিয়ে ফেলেছে তারা। সরকারের বহু চেষ্টা সত্ত্বেও নির্দিষ্ট শিবিরে যেতে চাইছে না তারা। বর্তমানে মণিপুরে যে হিংসার ঘটনা ঘটছে, তার নেপথ্যেও এই অনুপ্রবেশকারীদের হাত আছে। শনিবার স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, মাত্র দু’মাসের মধ্যে সেরাজ্যে বসবাসকারী মায়ানমারের বেআইনি অনুপ্রবেশকারীদের সব তথ্য সরকারের হাতে চলে আসবে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর একটি দল কীভাবে এই বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করতে হবে, মণিপুরের আধিকারিকদের সেই প্রশিক্ষণ দিচ্ছে।

অন্যদিকে, এই বিষয় বিস্ফোরক মন্তব্য করেন প্রাক্তন সেনাপ্রধান এমএম নারাভানে। তিনি বলেন, “মণিপুরে ধারাবাহিক হিংসার নেপথ্যে চিনের ষড়যন্ত্র থাকতে পারে। উত্তর-পূর্বের জঙ্গিগোষ্ঠীগুলিকে ধারাবাহিক ভাবে মদত দেয় চিন। আমি নিশ্চিত যে ভারত সরকার চিনের এই অভিসন্ধি সম্পর্কে অবহিত এবং এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট আধিকারিকেরা উপযুক্ত পদক্ষেপ করবে।”

এবার প্রশ্ন এই হিংসায় হাত কার বা কাদের? চীনের নাকি মায়ানমারের? নাকি এর পেছনে রয়েছে ক্ষমতায় থাকা লোকেদের হাত?

Hot this week

ভোল বদল RSS-এর? ‘আমরা হিটলারের মতো নই’, পাকিস্তানের সঙ্গে সংলাপের পথ খোলা রাখার পক্ষে মোহন ভাগবত

ভারত-পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই নানা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে।...

অখ্যাত দলই এখন রাজনীতির কেন্দ্রবিন্দু! মাত্র ৮২২ ভোট পাওয়া এনসিপিআই-এর খুঁটিনাটি ইতিহাস

তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের রাতারাতি যোগদানের পর আচমকাই দেশজুড়ে...

ইতিহাস বিকৃতির অভিযোগ! সিন্ধু সভ্যতার ব্রোঞ্জ মূর্তির শরীর ঢাকল NCERT, তুঙ্গে বিতর্ক

সিন্ধু সভ্যতার সাড়ে চার হাজার বছরের পুরনো ঐতিহাসিক ব্রোঞ্জ...

বিদ্রোহী তৃণমূল সাংসদদের ভরসা এনসিপিআই, বাংলাতেই দলের কার্যালয়

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের নতুন জল্পনা শুরু হয়েছে। তৃণমূল...

Topics

‘আমেরিকার অনুগত ভৃত্য’— ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় মোদিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

ওমান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক অভিযানের ফলে...

রামমন্দিরে দানের অর্থে অনিয়মের অভিযোগ, যোগী সরকারকে নিশানা অখিলেশের

অযোধ্যার রামমন্দিরকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্দিরে...

Related Articles

Popular Categories