Tuesday, October 20, 2026
28 C
Kolkata

মুর্শিদাবাদে গিয়ে ওয়াকফ প্রসঙ্গ শুনে চটে গেলেন মুখ্যমন্ত্রী, কি হয়েছিল সেই জনসভায়?

ওয়াকফ নিয়ে কোন মন্তব্য করতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের সুতির জনসভা থেকে ওয়াকফ সংক্রান্ত বক্তব্য রাখার অনুরোধ করলে হঠাৎই মেজাজ হারাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রকাশ্য জনসভায় বলেন, “ওয়াকফ নিয়ে আমি কোন মন্তব্য করব না।” মঞ্চে উপবিষ্ট সকল তৃণমূল সাংসদদের দাবি ছিল, মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের জনসভায় প্রকাশ্যে ওয়াকফ সম্বন্ধে কিছু বলুক।

ওয়াকাফ বিল পাস হওয়ার পর গোটা দেশ জুড়ে রাষ্ট্রের বিরুদ্ধে সংখ্যালঘুদের আন্দোলন তীব্র হয়েছে। তবে রাজ্য সহ দেশের বেশ কিছু প্রান্তে দাঙ্গার আবহ সৃষ্টি হয়েছিল, যাতে প্রাণ গেছে বেশ কিছু সাধারণ মানুষের। এরপর বিরোধীরা রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি করে। মুর্শিদাবাদ ঘটনায় সরকারি গাফিলতি এবং প্রশাসনিক ব্যর্থতা সামনে উঠে এসেছে।

সুতির জনসভা থেকে তিনি প্রকাশ্যে মন্তব্য করেন “আপনাদের জন্য আন্দোলন করেছিলাম, রাস্তায় নেমেছিলাম। ডিসিশনটা আমায় নিতে দিন। এইটা নিয়ে আর গুড়ো-গুড়ি করবেন না।”

মমতা ব্যানার্জির প্রকাশ্য জনসভা থেকে এমন কড়া মন্তব্য জনসাধারণের জন্য নয়। নিজেরই দলের বিধায়কদের উদ্দেশ্য করে এমন মন্তব্য করেন তিনি। বিরোধীরা এ দেখে প্রশ্ন তুলছেন, তাহলে কি মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে ডিজি রাজীব কুমারের তদন্তে উঠে এলো পশ্চিমবঙ্গের প্রশাসনিক গাফিলতি?

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories