Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

শহিদ জওয়ান ঝন্টু আলি শেখের স্ত্রীকে চাকরি ও আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর

নদিয়ার তেহট্টের বাসিন্দা ও ভারতীয় সেনাবাহিনীর জওয়ান ঝন্টু আলি শেখ কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে লড়াই করে শহিদ হন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন, রাজ্য সরকার তার পরিবারের পাশে থাকবে। সেই প্রতিশ্রুতি রেখেই মঙ্গলবার মুর্শিদাবাদের সুতিতে প্রশাসনিক সভায় ঝন্টু আলি শেখের স্ত্রী শেহনাজ পারভিনের হাতে ১০ লক্ষ টাকার চেক ও হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।

একই সভায় সুতি থানার সাজুর মোড়ে নিহত আরও এক যুবকের স্ত্রীকেও ১০ লক্ষ টাকা সাহায্য দেন মুখ্যমন্ত্রী। পুলিশ ডিজিকে নির্দেশ দেন, ওই পরিবারকেও চাকরির ব্যবস্থা করে দিতে।

মুখ্যমন্ত্রী জানান, ঝন্টু আলি দেশের জন্য শহিদ হয়েছেন। তাঁর পরিবার বাংলার গর্ব। তাঁর সন্তানদের পড়াশোনার খরচের জন্যও রাজ্য সরকার সাহায্য করবে। তবে ঝন্টু আলীর দাদা জানান, বাবা-মায়ের পেনশনের বিষয়ে এ দিন কিছু বলা হয়নি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories