Sunday, June 7, 2026
28.4 C
Kolkata

মহিলাদের জন্যে সবচেয়ে অনিরাপদ শহর দিল্লী

মেট্রোপলিটন শহরগুলোর মধ্যে দিল্লী মহিলাদের জন্যে সবচেয়ে অনিরাপদ শহর ও উত্তরপ্রদেশ মহিলাদের জন্যে সবচেয়ে ভয়ংকর শহর এমন তথ্য পাওয়া গেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবি-র (NCRB) ২০২২ সালের বার্ষিক রিপোর্টে।

২০২১ সালের তুলনায় ২০২২-এ ভারতে মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২২-এ ভারত জুড়ে মহিলাদের বিরুদ্ধে অপরাধের মোট ৪,৪৫,২৫৬টি মামলা নথিভুক্ত করা হয়েছে। তবে, সবথেকে বেশি উদ্বেগ রয়েছে নয়া দিল্লি নিয়ে।

এনসিআরবি-র তথ্য অনুসারে, ২০২২ সালে নয়া দিল্লিতে ধর্ষণ হয়েছে ১,২০৪টি। সারা দেশে মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধের যে কয়টি মামলা হয়েছে, তার ৩১.২০ শতাংশই রিপোর্ট করা হয়েছে দিল্লি থেকে। এনসিআরবি-র তথ্য বলছে, ২০২২ সালে ভারতের ১৯টি মেট্রো শহর থেকে মোট ৪৮,৭৫৫টি মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা রিপোর্ট করা হয়েছে। দিল্লিতেই ঘটেছে সবথেকে বেশি অপরাধ। রিপোর্ট করা হয়েছে ১৪,১৫৮টি ঘটনা। এই তথ্য থেকেই নয়া দিল্লিতে মহিলাদের বিরুদ্ধে অপরাধের লজ্জাজনক ছবিটা স্পষ্ট হয়ে যায়। কার্যত ২০২২ সালে, ভারতের রাজধানী শহরে প্রতিদিন গড়ে তিনটি করে ধর্ষণের ঘটনা ঘটেছে। এর পাশাপাশি উদ্বেগ রয়েছে মুম্বই শহর নিয়েও। মুম্বই থেকে একই সময়ে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ৬,১৭৬টি রিপোর্ট করা হয়েছে। কলকাতা থেকে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা রিপোর্ট করা হয়েছে ১৮৯০টি।

গত কয়েক বছরে উত্তর প্রদেশে মহিলাদের বিরুদ্ধে লাগাতার অপরাধের ঘটনা নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। এনসিআরবি জানাচ্ছে, এই রাজ্য থেকেই মহিলাদের বিরুদ্ধে অপরাধের সবথেকে বেশি ঘটনা রিপোর্ট করা হয়েছে। ২০২২-এ ৬৫,৭৪৩টি এই ধরনের মামলা হয়েছে যোগী-রাজ্যে। এরপর রয়েছে মহারাষ্ট্র, মামলার সংখ্যা ৪৫,৩৩১। তারপর রাজস্থান, ৪৫,০৫৪টি।

এনসিআরবি-র রিপোর্টে দেখা যাচ্ছে ধর্ষণ বা হত্যা নয়, মহিলাদের বিরুদ্ধে অপরাধের সবথেকে বেশি ঘটনা ঘটে বাড়ির চার দেওয়ালের মধ্য়েই। মহিলাদের বিরুদ্ধে অপরাধের যতগুলি ঘটনা ঘটেছে, তার মধ্যে ৩১.৪ শতাংশ ক্ষেত্রেই অভিযোগ এসছে গার্হস্থ্য হিংসার। অর্থাৎ, স্বামী বা অন্য কোনও আত্মীয়র হাতে নির্যাতিত হতে হয়েছে মহিলাদের। এরপর রয়েছে মহিলাদের অপহরণের ঘটনা। ১৯.২ শতাংশ ক্ষেত্রে অভিযোগ রয়েছে অপহরণের। যৌন হেনস্থার অভিপ্রায়ে আক্রমণের অভিযোগ রয়েছে ১৮.৭ শতাংশ ক্ষেত্রে। ধর্ষণের অভিযোগ রয়েছে ৭.১ শতাংশ।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে ৩১,৫১৬টি ধর্ষণের ঘটনা রিপোর্ট করা হয়েছে। সর্বাধিক রিপোর্ট এসেছে রাজস্থান থেকে, ৫,৩৯৯টি। এরপর রয়েছে উত্তর প্রদেশ, ৩,৬৯০টি। তারপর মধ্য প্রদেশ, ৩,০২৯টি।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories