Friday, October 23, 2026
31 C
Kolkata

কেরালায় পুলিশের গুলিতে নিহত মুসলিম মেয়ের নামে হলো সিরাজুন্নিসা রোড

কেরালার পালক্কড় জেলায় সিরাজুন্নিসার (১১) নামে এক মুসলিম কিশোরী পুলিশের গুলিতে হত্যার ৩২তম বার্ষিকী পালিত হয়েছে। তার নামেই পালক্কড় জেলার একটি রাস্তার নাম ‘সিরাজুন্নিসা’ রোড করা হয়েছে।

১৯৯১ সালে বিজেপি নেতা মুরলী মনোহর জোশির রাম মন্দির প্রচারণার এ ঘটনাটি ঘটে। সাম্প্রদায়িক উত্তেজনা চলাকালে শান্তি বজায় রাখার অজুহাতে রমান শ্রীবাস্তব নামে এক পুলিশ অফিসার ওই কিশোরীকে গুলি করে হত্যা করে।

সে সময় কংগ্রেস  ও সিপিআই(এম) নেতৃত্বাধীন রাজ্য সরকার তাকে শাস্তি দেওয়ার পরিবর্তে  কেরালার রাজ্য পুলিশের প্রধান ও কেরালার হোম মিনিস্ট্রির চীফ এডভাইজার হিসেবে পদোন্নতি দেয়।

রাস্তার নাম উদ্ভোধনের ছবি  শেয়ার করে ফেসবুকে দেওয়া পোস্টে  পালক্কড় জেলা ওয়েলফেয়ার পার্টি কেরালার নেতা সুলাইমান পালক্কাড় লিখেন, অতীতকে স্মরণ করার মাধ্যমেই আমরা প্রতিরোধকে শক্তিশালী করতে পারি।

১৯৯১ সালের ডিসেম্বরে বিজেপি প্রধান মুরলি মনোহর যোশী কেরেলায় গেলে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পায়। সে সময় নিজের বাড়ির উঠানে সিরাজুন্নিসা খেলার সময় পুলিশের গুলিতে নিহত হয়।

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories